Monday, March 23, 2026

Bengal: সন্তোষ ট্রফিতে মেঘালয়কে ৪-৩ গোলে হারাল বাংলা

Date:

Share post:

সন্তোষ ট্রফির (Santosh Trophy) তৃতীয় ম‍্যাচে দুরন্ত জয় পেল বাংলা (Bengal)। শুক্রবার মেঘালয়কে ৪-৩ গোলে হারাল রঞ্জন ভট্টাচার্য্যের দল। বাংলার হয়ে জোড়া গোল ফারদিন আলি মোল্লা এবং মহিতোষ রায়।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় বাংলা। যার ফলে ২১ মিনিটে দুরন্ত ভলিতে গোল করে বাংলাকে এগিয়ে দেয় ফারদিন আলি মোল্লা। কিন্তু এই ব‍্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলা। ম‍্যাচের ৩৯ মিনিটে বাংলার ডিফেন্সিভ ভুলের সুযোগ নিয়ে মেঘালয়ের হয়ে গোল করেন সাংতি জনাই। এরপর ৪২ মিনিটে পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ফারদিন। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-১।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে আবারও সমতায় ফিরে আসে মেঘালয়। সান্তো ট্রাইয়াং গোল করে দেন। কিন্তু তার কিছু মুহুর্ত পরেই দুরন্ত শটে গোল করে বাংলাকে ৩-২ এগিয়ে দেন মহিতোষ রায়। কিন্তু ৬৪ মিনিটে ডানদিকের ক্রসে গোল করে আসেন শানো। শেষে ৭২ মিনিটে মহিতোষের গোলে ৪-৩ এগিয়ে যায় বাংলা।

Related articles

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...