Friday, April 3, 2026

মোদি সফরের আগেই উত্তপ্ত উপত্যকা, জওয়ানদের বাসে হামলা জঙ্গিদের, শহিদ ১ জওয়ান

Date:

Share post:

রবিবারই  জম্মু আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই শুরু হয়েছে নাকাচেকিং। আর এরইমধ্যে জম্মুর CISF-এর জওয়ানদের বাসে হামলা করল জঙ্গিরা। ভোর সাড়ে চারটে নাগাদ জম্মু চাড্ডা ক্যাম্পে এই ঘটনাটি ঘটে। সেনা-জঙ্গির সংঘর্ষে ইতিমধ্যেই ১ জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। সেনাবাহিনীর গুলিতে ২ জন জঙ্গি মারা গিয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।


আরও পড়ুন:গাইঘাটায় নাবালিকাকে বাড়িতে তুলে এনে ধর্ষণে মদত, বিজেপি নেত্রী-সহ গ্রেফতার ৪


প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগেই জম্মু কাশ্মীরে জঙ্গি নাশকতার কার্যকলাপ মাথাচারা দিয়েছে। গতকাল থেকে একের পর এক জঙ্গি নাশকতার ঘটনা ঘটে চলেছে উপত্যকায়। শুক্রবার ভোর সাড়ে চারটেয় নাগাদ CISF-এর গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। অতর্কিত হামলায় প্রথমে দিশেহারা হয়ে গেলেও পালটা প্রতিরোধ গড়ে তোলেন নিরাপত্তারক্ষীরা। এরপর চলে দীর্ঘক্ষণ গুলির সংঘর্ষ। এতেই ২ জঙ্গির নিকেশ হয়েছে।

জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন একজন ASI। আহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান। তাঁদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর পেয়ে জম্মুর সুজওয়ান এলাকায় অভিযান চালায় সেনা। গোটা ঘটনায় ফের উত্তপ্ত উপত্যকা।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...