Monday, April 13, 2026

Eden: ইডেনে আইপিএলের প্লে-অফের ম‍্যাচ, জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট

Date:

Share post:

অবশেষে দু’বছর পর ইডেনে (Eden) ফিরছে আইপিএল (IPL)। আইপিএলের জোড়া প্লে-অফের ম্যাচ হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। এমনটাই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শুধু তাই নয়, প্লে-অফের খেলা দেখতে মাঠে প্রবেশ করতে পারবেন ১০০ শতাংশ দর্শক। প্লে-অফের দ্বিতীয় এবং ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদে।

এই নিয়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আইপিএলের নক আউট পর্বের ম্যাচগুলো কলকাতা ও আমেদাবাদে হবে। ২২ মে লিগ পর্ব শেষ হওয়ার পর, প্লে অফ ও ফাইনালে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে।”

চলতি বছর করোনার কারণে আইপিএলের গোটা গ্রুপ পর্বের ম‍্যাচ মহারাষ্ট্রেই করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। মুম্বইয়ের তিন স্টেডিয়াম ব্র্যাবোর্ন, ডিওয়াই পাটিল এবং ওয়াংখেড়ের পাশাপাশি পুণেতেও হচ্ছে আইপিএলের কয়েকটি ম্যাচ।

আরও পড়ুন:EastBenagl: মুম্বই সিটির রাকিপকে সই করাল ইস্টবেঙ্গল : সূত্র

 

 

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...