Tuesday, June 23, 2026

EastBenagl: মুম্বই সিটির রাকিপকে সই করাল ইস্টবেঙ্গল : সূত্র

Date:

Share post:

শ্রী সিমেন্টের ( Shree Cement) কাছ থেকে স্পোর্টিং রাইটস ফিরে পেতেই আগামী মরশুমের জন‍্য দলগঠনের কাজ শুরু করে দিল ইস্টবেঙ্গল (EastBengal)। সূত্রের খবর, মুম্বই সিটি এফসির (Mumbai City Fc) ফুটবলার মহম্মদ রাকিপকে (MD Rakip) দু’বছরের চুক্তিতে সই করেছে লাল-হলুদ ক্লাব।

২০১৭ অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন রাকিপ। ২০১৭-১৮ মরশুমে কেরলা ব্লাস্টার্সে যোগ দেন রাকিপ। কেরলা ব্লাস্টার্সের রিজার্ভ দলের সদস্য হন। আই লিগের দ্বিতীয় ডিভিশনে আটটি ম্যাচ খেলেছেন। সেখানে দুরন্ত পারফরম্যান্সের পর ২০১৮ সালে রাকিপকে সিনিয়র দলে নিয়ে আসা হয়। ২০১৯-এর ২৯ অক্টোবর এটিকে-র বিরুদ্ধে ম্যাচে তাঁর অভিষেক হয় তাঁর। ২০২০-র অক্টোবরে দু’বছরের চুক্তিতে সই করেন মুম্বই সিটি এফসিতে যোগ দেন রাকিপ। এবছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দলেও ছিলেন তিনি।

আরও পড়ুন:৪৯-এ পা ক্রিকেট ইশ্বরের, ফিরে দেখা সোনালী মুহূর্ত, সচিনকে ‘বিরাট’ শুভেচ্ছা হরভজনদের

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...