Monday, June 15, 2026

মদ-গাঁজার বিনিময়ে মণ্ডল সভাপতি! বাঁকুড়ায় বিজেপি নেতার মন্তব্য দলীয় কোন্দল

Date:

Share post:

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি। জঙ্গলমহলেও গেরুয়া শিবিরের অন্দরের কোন্দল চাপা রইল না।  জঙ্গলমহলের মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে এবার বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এল।  দলের এক পঞ্চায়েত সদস্য জানিয়েছেন মদ, গাঁজা খেয়ে  এবং টাকার বিনিময়ে মণ্ডল সভাপতির পদ দিয়েছেন বিজেপির জেলা সভাপতি।

রানিবাঁধ উত্তরে মণ্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তপন মাহাতোকে। এই দায়িত্ব দেওয়ার পরে রানিবাঁধ উত্তরের অম্বিকানগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম মাহাতো প্রকৃত সত্য ফাঁস করেছেন। তাঁর অভিযোগ জেলা সভাপতি মদ, গাঁজা খেয়ে টাকা নিয়ে  অযোগ্য লোককে মণ্ডল সভাপতির দায়িত্ব দিয়েছেন। তপন মাহাতোকে পদ থেকে না সরালে জঙ্গলমহলে বৃহত্তর আন্দোলন চলবে বলেও জেলা সভাপতিকে হুঁশিয়ারি দিয়েছেন ওই  গৌতম মাহাতো নামে ওই পঞ্চায়েত সদস্য।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...