Monday, April 13, 2026

ইউক্রেন স্টিল প্ল্যান্টে আটকে থাকা বালকের করুন আর্তি, ভাইরাল ভিডিয়ো  

Date:

Share post:

যুদ্ধভূমি ইউক্রেনে( Ukraine)মারিওপোল (Mariupol) শহর দখলের লড়াই জোরদার। আজভ সাগরের তীরে এই মারিওপোল শহরের স্টিল প্ল্যান্টেই লুকিয়ে রয়েছেন বহু মানুষ, শিশু এবং বেশ কিছু সেনা। সম্প্রতি সেখান থেকেই একটি ভিডিয়ো ভাইরাল হল। যে ভিডিয়োটিতে দেখা যাচ্ছে  স্টিল প্ল্যান্টে (Steel Plant) আটকে থাকা একটি বালক বলছে, “আমি সূর্য দেখতে চাই। এখানে খুব অন্ধকার।”

রাশিয়া -ইউক্রেন( Russia- Ukraine) যুদ্ধ( War) এখনও থামেনি প্রায় দুমাস হল। চলছে ইউক্রেনের মারিওপোল শহরটি দখলের লড়াই। এখানকারই একটি স্টিল প্ল্যান্টে প্রাণ বাঁচাতে লুকিয়ে রয়েছেন বেশ কিছু সেনা সহ এই শহরের বহু বাসিন্দা এবং শিশুরাও। এখানেই একটি ভিডিয়ো ভাইরাল হল যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা বলছেন, “এখানে খাবার শেষ হয়ে আসছে, আমরা বেরতে চাই এখান থেকে” এবং একটি শিশু বলছে, “আমি সূর্য দেখতে চাই,এখানে খুব অন্ধকার।”

রুশ প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই ঘোষণা করেছেন মারিওপোল তাঁদের দখলে আস্তে চলেছে। জানা গেছে এই স্টিল প্ল্যান্ট দখল করতে পারলেই সম্পূর্ণ মারিওপোল রাশিয়ার অধীনে আসবে । তাই রুশ সেনা লাগাতার হামলা চালাচ্ছে এই শহরে।

ভিডিয়োটি ভাইরাল হয়েছে আজভ ব্যাটেলিয়ানের পক্ষ থেকে । প্রসঙ্গত রুশ হামলা থেকে মারিওপোলে রক্ষা করতে উল্লেখযোগ্য ভুমিকা গ্রহণ করেছে আজভ ব্যাটেলিয়ান। ভিডিয়োর শুরুতে দেখা গেছে আটকে পড়া মানুষ জনের জন্য খাবার নিয়ে যাচ্ছেন সেনারা। কিছুদিন আগে একটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে ইউক্রেনীয়
সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল রাশিয়া কিন্তু সেই নির্দেশ কানে না তুলেই লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা। যুদ্ধ প্রতিরোধ করতে মরিয়া সাধারণ মানুষও।

আরও পড়ুন- মালদায় বোমা ফেটে বিস্ফোরণে আহত ৫ শিশু

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...