Sunday, June 14, 2026

মালদায় বোমা ফেটে বিস্ফোরণে আহত ৫ শিশু

Date:

Share post:

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে বিস্ফোরণে আহত পাঁচ শিশু। রবিবার বিকেলে এই ঘটনা ঘটেছে মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকার গোপালনগর গ্রামে।আহত শিশুদের রক্তাক্ত অবস্থায় গোপালগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। কে বা কারা কী উদ্দেশে কুয়োর পাশে বোমা রেখেছিল, তার তদন্তে নেমেছে পুলিশ।


আরও পড়ুন:মদ-গাঁজার বিনিময়ে মণ্ডল সভাপতি! বাঁকুড়ায় বিজেপি নেতার মন্তব্য দলীয় কোন্দল


পুলিশ জানিয়েছে, রবিবার গোপালনগর এলাকায় বাড়ির পাশে একটি মাঠে খেলছিল কয়েকজন শিশু। খেলার সময় বল ভেবে বোমা নিয়ে খেলতে শুরু করে তারা। আর তাতেই ঘটে বিপত্তি। আচমকা বোমা ফেটে জখম হয় পাঁচ শিশু। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, আহত শিশুরা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত শিশুরা গোপালনগর  গ্রামের বাসিন্দা। কে বা কারা ওই বোমা রেখেছিল তার তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...