Monday, March 30, 2026

বিয়ের সানাই বাজলো দিদি চিত্রাঙ্গদার ,আবেগঘন পোস্ট ঋতাভরীর

Date:

Share post:

বিয়ে করলেন ঋতাভরী চক্রবর্তীর( Ritabhori Chakraborty) দিদি চিত্রাঙ্গদা শতরূপা( Chitrangada SataRupa)। ছোটবেলার বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের( Sambit Chattyopadhyay) সঙ্গে বিয়ের পিড়িতে বসলেন তিনি । চলতি বছরের শুরুতেই বিয়ের পিড়িতে বসার কথা ছিল শতরূপার । কিন্তু চিত্রাঙ্গদা এবং মা শতরূপা দুজনেই করোনা আক্রান্ত হওয়ায় তাঁর বিয়ের দিন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। অবশেষে পরিবার আত্মীয় বন্ধুদের উপস্থিতিতে রবিবার রাতে রেজিস্ট্রি বিয়ে সারলেন চিত্রাঙ্গদা।


আরও পড়ুন:Kolkata-Bagdogra: আগামিকাল থেকে ফের চালু হচ্ছে বাগডোগরা -কলকাতা উড়ান

দিদির বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করলেন ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় তাঁর নিজের
ইন্সটাগ্রাম পেজে। পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়াতেই শুভেচ্ছা জানালেন ভক্তরা ।

এইদিন বিকেলে মেয়ের বিয়ে উপলক্ষে ছড়া লিখে পোস্ট দিলেন। ভারি সুন্দর সেই ছড়া । দিদির বিয়ে নিয়ে ঋতাভরীও দিলেন আবেগ ঘন পোস্ট । তিনি লিখেছেন,” আজ আমার দিদির বিয়ে
হল। এর থেকে বেশি আনন্দের আমার কাছে আর কী বা হতে পারে। নিজের দিদির বিয়ের সাক্ষী হতে গেলে কতটা আবেগের টানাপড়েনের মধ্যে দিয়ে যেতে হয় যাঁর এই অভিজ্ঞতা হয়নি সে কখনই বুঝবে না। সম্বিত আজ থেকে আমার জামাই বাবু হল । ”

ছোটবেলার বন্ধু সম্বিতের সঙ্গে ঘরোয়া পরিবেশেই বিয়ে হল তাঁর। স্বামী সম্বিত চট্টোপাধ্যায় সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। তিনি পেশায় পারকাশনিস্ট। কমনওয়েলথ গেমস গোল্ড কোস্ট ১৮ তে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। চিত্রাঙ্গদাও পেশয় অভিনেত্রী। শান্তিলাল ও প্রজাপতি রহস্য , আহারে মন ইত্যাদি নানা ওয়েব সিরিজে কাজ করছেন তিনি।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...