Saturday, April 4, 2026

যোগী রাজ্যে ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে খুন যুবককে! আতঙ্কে ফিরেও তাকালেন না পথচারীরা

Date:

Share post:

ব্যস্ত রাস্তা। চলছে একের পর এক গাড়ি। আর সেই রাস্তাতেই প্রকাশ্যে এক যুবককে নৃশংস ভাবে কোপাচ্ছে তিন দুষ্কৃতী। বাঁচার জন্য অসহায় যুবকের করুণ আর্তি। সেই তা পৌঁছল না কারও কানেই। বাঁচাতে এগিয়ে এল না কেউ। দুষ্কৃতী হামলায় মৃত্যু হল ওই যুবকের। এমনই অমানবিক, নৃশংস, মর্মান্তিক হত্যাকাণ্ডের সাক্ষী যোগীর ডাবল ইঞ্জিন উত্তর প্রদেশের মীরাট। এই নৃশংস হত্যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা।

আরও পড়ুন:জামিন পেয়েও জেলবন্দি জিগনেশ মেবানি! অপরাধ কী? স্পষ্ট করে জানে না পুলিশও

ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবককে রাস্তায় ফেলে তিনজন বেধড়ক মারধর করছে। সেই সময় তাঁর আশপাশ দিয়ে গাড়ি ও পথচলতিরা যাতায়াত করছিল। দুষ্কৃতীরা কিছুটা দূরে চলে গেলে রাস্তায় উঠে বসেন ওই যুবক। তখনও তাঁকে কেউ বাঁচাতে এগিয়ে আসেননি। কিছুক্ষণের মধ্যে যুবকের মৃত্যু নিশ্চিত করতে ফের এক দুষ্কৃতী এগিয়ে এসে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে হলতাঁকে। রাস্তাতেই মৃত্যু হয় যুবকের।


এই ঘটনায় ব্রহ্মপুরী থানার পুলিশ তদন্তে নামে। মৃত ওই যুবকের নাম সাজিদ। সে ইত্তেফাক নগরের বাসিন্দা। খুনের কারণ হিসেবে সাজিদের বাবার দাবি, তাঁর ছেলেকে খুন করেছে তিন কাকা নওশাদ, জাভেদ ও শাহজাদ। কাকারা বাড়িতে বসে মদ্যপান করত। তার প্রতিবাদ করতেন সাজিদ।সেই রাগ থেকেই এই নির্মম হত্যাকাণ্ড।

পারিবারিক বিবাদের জেরে খুন মনে করা হলেও, প্রকাশ্য ব্যস্ত রাস্তায় কেন ওই যুবককে বাঁচাতে কেউ এগিয়ে এলেন না? কেন সময় মত ঘটনাস্থলে পৌঁছাতে পারল না পুলিশ? যোগীর ডবল ইঞ্জিন সরকারের আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন উঠল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...