Sunday, February 22, 2026

নজরদারি বাড়ছে, এবার অনুব্রতর পাসপোর্ট চাইল সিবিআই

Date:

Share post:

বার বার তলব করার পরও সিবিআইয়ের(CBI) ডাকে সাড়া দেননি বীরভূমের তৃণমূল(TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। কারণ হিসাবে অসুস্থতার কথা তুলে ধরেছেন তিনি। এই পরিস্থিতিতে অনুব্রতর গতিবিধির উপর নজদারি চালাতে বড় পদক্ষেপ করল সিবিআই। অনুব্রতর পাসপোর্ট চাওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। যদিও অনুব্রত জানিয়ে দিয়েছেন তার কাছে কোনও পাসপোর্ট নেই। তবে কেষ্টর কথার উপর ভরসা না করে পাসপোর্ট অফিসের সঙ্গে যোগাযোগ শুরু করল সিবিআই।

এদিকে একাধিকবার ডাকা সত্ত্বেও সিবিআই জেরার মুখোমুখি না হয়া অনুব্রত মণ্ডল সোমবার চিঠি দিয়ে সিবিআইকে জানিয়ে দেন আগামী ২১ মের পর জেরার মুখোমুখি হতে তিনি তৈরি। চিঠিতে তিনি জানিয়েছেন, ২১ মে-র পরে কথা বলে যেখানে ঠিক হবে, সেখানে জিজ্ঞাসাবাদ করা যাবে। আলোচনার পর জায়গা ঠিক করে জিজ্ঞাসাবাদ করতে পারবেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে এই চিঠি পাঠিয়েছেন অনুব্রত মন্ডল।

আরও পড়ুন:Rohit Sharma: চলতি আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স, আবেগঘন বার্তা রোহিতের

উল্লেখ্য, জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গরু পাচার মামলায় গত শনিবার তাঁকে ষষ্ঠ বারের জন্য তলব করে সিবিআই। পাশাপাশি গত রবিবার ভোট-পরবর্তী হিংসা মামলায় সিজিও কমপ্লেক্সে ডাকা হয় তাঁকে। দুটি ক্ষেত্রেই অসুস্থতার কারণে উপস্থিত থাকেননি তিনি। এরপর জিজ্ঞাসাবাদে উপস্থিত হতে চেয়ে শর্তসহ সিবিআইকে চিঠি দেন অনুব্রত মণ্ডল। যদিওন তাতে সন্তুষ্ট নয় সিবিআই, অনুব্রতর উপর নজরদারি শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।




spot_img

Related articles

ধর্মের বিভাজনের রাজনীতির মধ্যে ব্যতিক্রমী: মহারাষ্ট্রের সৌন্ডালা

মনে আছে তো ক্রান্তিবীর সিনেমাতে নানা পাটেকরের সেই বিখ্যাত ডায়লগ, 'বলো কোনটি হিন্দুর রক্ত ​​আর কোনটি মুসলিমের'? বর্তমান...

বাইশ গজে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ব্রিগেড

মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে(Women's Asia Cup Rising Stars) চ্যাম্পিয়ন ভারত (India women))। থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...