Thursday, June 25, 2026

পিছু হটছে রাশিয়া, কিভে বললেন মার্কিন কর্তারা

Date:

Share post:

শেষ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে এসে দাঁড়াল আমেরিকা (US)। রবিবার রাতে ইউক্রেনে এসে পৌঁছন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা সচিব লয়েড জে অস্টিন। এই মুহূর্তে রাশিয়া-ইউক্রেন দুই দেশেই চলছে পবিত্র ইস্টার উৎসব। এরই মাঝে সোমবারও একের পর এক রুশ (Russia) গোলা আছড়ে পড়েছে ইউক্রেনের উপর। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Ukraine President Volodymyr Zelenskyy) সঙ্গে বৈঠকে বসেন ব্লিঙ্কেন ও অস্টিন। যুদ্ধ শুরুর ঠিক দুই মাসের মাথায় প্রথমবার ইউক্রেনের রাজধানী কিভে এলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষস্থানীয় আমলা। জেলেনস্কির সঙ্গে বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে অবশ্য আমেরিকা প্রকাশ্যে বিস্তারিত কিছু জানায়নি। তবে এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্রান্সের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত ইমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইউক্রেন সমস্যা সমাধানে ম্যাক্রোঁর সহযোগিতা চেয়েছেন। জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে বৈঠকের পর মার্কিন বিদেশ সচিব ব্লিঙ্কেন বলেছেন, এই যুদ্ধে রাশিয়া ক্রমশই পিছু হটছে। বরং ইউক্রেন সাফল্যের দিকে এগিয়ে চলেছে। অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব অস্টিন বলেছেন, তাঁরা চান রাশিয়া যাতে ক্রমশ দুর্বল হয়ে পড়ে। ভবিষ্যতে তারা ইউক্রেনের মত আর কোনও দেশে যাতে অভিযান না চালাতে পারে সেটা নিশ্চিত হওয়া দরকার। ইউক্রেন যাতে গণতান্ত্রিক দেশ হিসেবে তাদের সার্বভৌমত্ব বজায় রাখতে পারে সে বিষয়টি নিশ্চিত হওয়া দরকার। ইউক্রেন ও অন্যান্য দেশকে সামরিক সরঞ্জাম কেনার জন্য আমেরিকা আরও ৭১৩ মিলিয়ন ডলার দেবে বলেও আশ্বাস দেন অস্টিন।

আরও পড়ুন-প্রয়াগরাজের পর গোরখপুর, ফের নারকীয় গণহত্যাকাণ্ডের সাক্ষী যোগীর রাজ্য

এদিন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গত কয়েকদিন ধরে রাশিয়া (Russia) দেশের পূর্ব প্রান্তে দখলের যে চেষ্টা করে চলেছে তা ঠেকানো গিয়েছে। এদিনই ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে হলেও সে দেশের বেশ কিছু শহরে জনজীবন স্বাভাবিক হচ্ছে। তবে আজভস্টল ইস্পাত কারখানায় আটকে থাকা সেনা ও সাধারণ মানুষকে উদ্ধারের জন্য রাশিয়া মানবিক করিডোর গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেও তা সেটা তারা পালন করছে না।




Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...