Saturday, April 4, 2026

Ravindra Jadeja: ‘পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারায়, হারের মুখ দেখতে হল চেন্নাইকে’, বললেন জাড্ডু

Date:

Share post:

সোমবার আইপিএলে (IPL) পাঞ্জাব কিংসের (Punjab Kings) কাছে ১১ রানে হারে চেন্নাই সুপার কিংস। এই হারের পর চলতি আইপিএলে প্লে-অফে যাওয়ার আশা কার্যত শেষ সিএসকের। পাঞ্জাবের বিরুদ্ধে হার, ম‍্যাচ শেষে সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) জানালেন, পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারায়, হারের মুখ দেখতে হল চেন্নাইকে।

সাংবাদিক সম্মেলনে জাড্ডু বলেন,” আমি মনে করি নতুন বলের সঙ্গে আমাদের শুরুটা ভাল হয়েছিল। আমরা বেশ কিছু ভাল এরিয়াতে বল করেছি। তবে আমি মনে করি শেষ ২-৩ ওভারে ১০-১৫ রান আমরা বেশি দিয়ে ফেলেছি। যে পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নেমেছিলাম সেই পরিকল্পনার সঠিক রুপায়ণ আমরা ঘটাতে পারিনি। আমি মনে করি রায়াডু অসাধারণ ব্যাট করেছে। আমি যেটা আগে ও বলেছি ওদেরকে ১৭০-৭৫’র নিচে আটকে রাখা আমাদের উচিত ছিল। কিন্তু সেটা হয়নি। প্রথম ছয় ওভারে শুরুটা ভাল না হওয়াটা আমি মনে করি আমাদের জন্য অসুবিধার ছিল। প্রথম ছয় ওভারে আমরা স্কোরবোর্ডে প্রয়োজনীয় রান তুলতে পারিনি। আমাদের এই জায়গাটায় উন্নতি ঘটাতে হবে এবং আর ও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।”

আরও পড়ুন:Rohit Sharma: চলতি আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স, আবেগঘন বার্তা রোহিতের

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...