Thursday, June 4, 2026

Twitter: টুইটার কিনলেন এলন মাস্ক

Date:

Share post:

টুইটারের মালিক হলেন এলন মাস্ক। মাইক্রোব্লগিং সাইট টুইটারের পুরো শেয়ার কিনতে খরচ পড়ল ৪,৪০০ কোটি ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৩৬,৯৪১ কোটি ২২ লাখ টাকা।


আরও পড়ুন:Breakfast News :ব্রেকফাস্ট নিউজ


কিছুদিন আগে আচমকা টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন আমেরিকান ধনকুবের মাস্ক। এরপর গোটা টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন তিনি। টুইটারের শেয়ার পিছু ৫৪.৪২ ডলার দিতে রাজি হন মাস্ক। শুরু হয় দামদাম। টুইটার বোর্ডের তরফে ব্রেট টেলর জানান, সোমবার দীর্ঘ বৈঠকের মধ্য দিয়ে মাস্কের প্রস্তাবের মূল্যায়ন করেছে। সোমবার মাস্কের প্রস্তাব সঠিক বলে বিবেচিত হয়। তাঁদের বিশ্বাস এটাই টুইটারের প্রত্যেক শেয়ার হোল্ডারের জন্য সবচেয়ে ভাল উপায়।

এলনের দাবি, তিনি টুইটারের অংশীদার হওয়ার সময়ে ভেবেছিলেন টুইটার বিশ্ব জুড়ে বাক্‌স্বাধীনতার মূল মাধ্যম হয়ে উঠবে। কিন্তু বিনিয়োগ করার পরেই তিনি উপলব্ধি করেন, বর্তমান অবস্থায় তা কখনোই সম্ভব নয়। তাই ব্যক্তিগত মালিকানাধীন সংস্থা হিসেবে এর বদল আনাই তাঁর মূল লক্ষ্য।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...