Wednesday, June 24, 2026

Heat Wave:গরমের দাপট থেকে বাঁচতে ‘মর্নিং স্কুল’ চালুর নির্দেশ শিক্ষা দফতরের

Date:

Share post:

তীব্র গরমে হাঁসফাঁস দশা। খুব প্রয়োজন ছাড়ায় রাস্তায় না বেরনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে ‘মর্নিং স্কুল’ করার নির্দেশ দিল শিক্ষা দফতর। গরমে স্কুলে গিয়ে পড়ুয়ারা যাতে অসুস্থ না হয়ে পড়ে তাই এই নির্দেশ দেওয়া হয়।


আরও পড়ুন:রাজ্য বিজেপির মুষল পর্বে সমান্তরাল সংগঠন করে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়ালেন শুভেন্দু


শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, তীব্র গরম থেকে বাঁচতে প্রাক প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিকভাবে ‘মর্ণিং স্কুল’ চালু করা হোক। ধীরে ধীরে সব স্তরেই ‘মর্নিং স্কুল’ ব্যবস্থা চালু করা হবে। তবে এতে পড়ুয়াদের পড়াশুনোয় যাতে কোনওরকম ঘাটতি না হয়, তা শিক্ষক শিক্ষিকাদের দেখতে হবে। সব ক্লাস যাতে সঠিক সময়েই হয়, তা নিশ্চিত করার যাবতীয় দায়িত্ব তাঁদেরই নিতে হবে। যদিও কখন ও কবে থেকেই এই ব্যবস্থা চালু হবে তা এখনও নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি।

কোনও স্কুল যদি ‘মর্নিং স্কুল’ হয়ে উঠতে না-পারে অর্থাৎ সকালে পঠনপাঠন চালু করতে না-পারে, সে-ক্ষেত্রে গরম থেকে রক্ষা পেতে পড়ুয়াদের কী কী করতে হবে এবং স্কুলকে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, স্বাস্থ্য অফিসারের সঙ্গে আলোচনা করে তা ঠিক করতে হবে বলেও জানানো হয়েছে বিকাশ ভবনের নির্দেশিকায়। জানানো হয়েছে, গরমের মোকাবিলা করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের ‘গাইডলাইন’ বা নির্দেশিকা মেনে চলতে হবে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...