Sunday, June 14, 2026

Fire: গুরুগ্রামের মানেসরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা

Date:

Share post:

গুরুগ্রামের মানেসরে জঞ্জালের স্তুপে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই কালো ধাঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৩৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।


আরও পড়ুন:Heat Wave:গরমের দাপট থেকে বাঁচতে ‘মর্নিং স্কুল’ চালুর নির্দেশ শিক্ষা দফতরের


জানা গিয়েছে, সোমবার গভীর রাতে মানেসরে সেক্টর ৬-এর কাছে আচমকাই জঞ্জালের স্তূপে আগুন লেগে যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে। বহুদূর থেকে দেখা যায় আগুনের লেলিহান শিখা। বড়সড় দুর্যোগ আটকাতে একদিক চলছে আগুন নেভানোর কাজ। অন্যদিকে দ্রুততার সঙ্গে আশেপাশের এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ চলছে। এলাকায় উপস্থিত রয়েছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। বিধ্বংসী অগ্নিকাণ্ড থেকে ছড়িয়ে পড়া দূষণ কীভাবে আটকাবে, সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...