Saturday, March 14, 2026

কাঁথি পুরভোটের সিসিটিভি ফুটেজের ফরেনসিক পরীক্ষার নির্দেশ কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

এবার কাঁথি পুরভোটের (Kanthi Municipality) সিসিটিভি ফুটেজের ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ফুটেজ পরীক্ষা করবে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি বা সিএফএসএল দিল্লি। রাজ্য নির্বাচন কমিশনকে হাইকোর্টের নির্দেশ, ১০ দিনের মধ্যে ফুটেজ পাঠাতে হবে। ৬ সপ্তাহের মধ্যে ফুটেজ পরীক্ষা করে হাইকোর্টে রিপোর্ট পেশ করতে হবে।

সিএফএসএল কী কী খতিয়ে দেখবে? কোনও বুথে ছাপ্পা, রিগিং, বুথ দখল, ভুয়ো ভোট হয়েছে কিনা। আদালত আরও নির্দেশ দিয়েছে, ফুটেজ পাঠানোর আগে কোন ফুটেজ কোন বুথের সেটি মার্ক করে দিতে হবে কমিশনকে। পরীক্ষার পর ফুটেজ ফের কমিশনকে ফেরত দিতে হবে। ১৩ জুনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুন-পার্টি মেম্বারশিপ রিনিউ করলেন না, সিপিএম ছাড়লেন অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, কোর্টের বিষয় বলব না। কিন্ত এটুকু বলব ত্রিপুরাতে এটা হলো না কেন। ওখানে বার বার বলা সত্বেও দেয়নি৷

হাইকোর্টের নির্দেশ নিয়ে মামলাকারীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী (Srijib Chakraborty) জানান, সিএফএসএল চাইলে যেকোন সংস্থার সাহায্য নিতে পারে। প্রয়োজনে সিবিআইয়ের দ্বারস্থ হতে পারে তারা।

আরও পড়ুন-স্বল্প জমায়েতে বিজেপির বিকাশ ভবন অভিযানের ফ্লপ-শো, জলকামানেই পিছু হটলেন সুকান্ত-তেজস্বীরা

বিজেপির অভিযোগ ছিল, ভোটগ্রহণ চলাকালীন ৯৭টির মধ্যে ৯১টি সিসিটিভি খারাপ করা হয়েছে। এই CCTV গুলির ফরেনসিক পরীক্ষা করা হোক। উল্লেখ্য, এবারের পুরভোটে ৪ দশক পর কাঁথি পুরসভা (Kanthi Municipality) দখল করেছে তৃণমূল কংগ্রেস।




spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...