Wednesday, March 11, 2026

Karachi University : করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে বিস্ফোরণ! মৃত ৪

Date:

Share post:

ফের বিস্ফোরণ, কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। এবার বোমা বিস্ফোরণ বিশ্ববিদ্যালয়ে । প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে যে একটি ভ্যানের ভিতরে হয়েছে বিস্ফোরণটি (Bomb Blast)। তিনজন চিনা (China)নাগরিকসহ চার জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তবে ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাপপ্রবাহের জেরে এপ্রিলেই কী গরমের ছুটি? জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা দফতর

মঙ্গলবার দুপুরে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল করাচি। সূত্র মারফত জানা যায়, করাচি বিশ্ববিদ্যালয় (Karachi University) চত্বরে একটি গাড়ির ভিতরে রাখা বোমা ফেটে ওই বিস্ফোরণ (Bomb Blast) ঘটেছে। করাচি বিশ্ববিদ্যালয় (Karachi University)চত্বরের ভিতরে কনফুসিয়াস ইনস্টিটিউটের (Confucius Institute) একেবারে কাছেই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। বিস্ফোরণের পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা কার্যত ঘিরে ফেলে উদ্ধারকারী দল। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ এবং সেনা জওয়ানরা। সূত্রের দাবি, গাড়িটির ভিতরে কম করে ৬-৭ জন ছিলেন। ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে পুলিশ পাশাপাশি বিশ্ববিদ্যালয় চত্বরে আটকে পড়া মানুষদের দ্রুত চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক।

ঠিক কীভাবে ঘটল বিস্ফোরণ? সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। যদিও পুলিশের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি। জানা যায় বিদেশি ভাষা শেখানো হয় ওই ইনস্টিটিউটে। আক্রান্তরা কনফুসিয়াস ইনস্টিটিউটে ফেরার সময়ই আচমকা বিস্ফোরণ ঘটে।এই বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে নাকি নেহাতই দুর্ঘটনা, তা নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

spot_img

Related articles

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই...

LPG-এর সংকটের ছায়া মিড ডে মিলে, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর: ব্রাত্য

দেশজুড়ে এলপিজি (LPG Shortage India) সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে মিড ডে মিলেও। এই নিয়ে...

ভ্যানিশ কুমার কি এবার কৈফিয়ত চাইবেন? সৌমেন্দুর ভিডিও পোস্ট করে সরব তৃণমূল

বাংলায় নাকি শান্তিতে নির্বাচন হয় না। এই অভিযোগে সকাল থেকে বাজার গরম করছে বিজেপি। আর তাদের দোসর নির্বাচন...