Sunday, June 28, 2026

Harshal Patel: ‘একাধিক ফ্র্যাঞ্চাইজি দল বিশ্বাসঘাতকতা করেছে’, বিস্ফোরক অভিযোগ হর্ষল প্যাটেলের

Date:

Share post:

আইপিএলের (IPL) একাধিক ফ্র্যাঞ্চাইজি দল বিশ্বাসঘাতকতা করেছে আমার সঙ্গে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এমনটাই  বিস্ফোরক অভিযোগ আনলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) তারকা পেসার হর্ষল প্যাটেল (Harshal Patel)।

এক সাক্ষাৎকারে হর্ষল বলেন,” ২০১৮ আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির তিন থেকে চারজন আমাকে বলেছিলেন যে, তাঁরা নিলামে আমাকে দলে নেবে। কিন্তু সেই সময় কেউ আমাকে নিতে চায়নি। তখন মনে হয়েছিল, আমি  বিশ্বাসঘাতকতার শিকার হলাম। ইয়ে তো ঝুট বোলে হেয়, ধোকা হুয়া মেরে সাথ।”

গত মরশুমে ১৫ ম্যাচে ৩২ উইকেট নিয়ে বেগুনি টুপি নিজের নামে করেছিলেন হর্ষল প‍্যাটেল। ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভোর সঙ্গে যুগ্ম ভাবে আইপিএলের একটি আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। চলতি আইপিএলে আরসিবির হয়ে বল হাতে দাপট দেখাচ্ছেন তিনি।

আরও পড়ুন:Punjab Kings: অর্শদীপের পারফরম্যান্স মন কেড়েছে ময়ঙ্কের, সাংবাদিক সম্মেলনে প্রশংসায় মাতলেন তিনি

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...