Thursday, April 9, 2026

রাজ্য পুলিশে ব্যাপক রদবদল: রুটিন বদলি, বলছে নবান্ন

Date:

Share post:

রাজ্য পুলিশে (State Police) ব্যাপক রদবদল। মঙ্গলবার, নবান্নের (Nabanna) তরফে মোট ১৭টি পদে রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কলকাতা, বিধাননগরের পাশাপাশি বাঁকুড়া, ডায়মন্ডহারবার, মালদহ, বারুইপুর, রানাঘাটের পুলিশ সুপারকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

বদলি হয়েছেন কলকাতা পুলিশের ডিসি-ডিডি (DC-DD) দেবষ্মিতা দাস। তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি হচ্ছেন। বিধাননগর পুলিশ কমিশনারেটের বর্তমান ডিসি পদে থাকা সূর্য প্রতাপ যাদব হলেন কলকাতা পুলিশের ডিসি-ডিডি। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (৩) হলেন আইজি STF রাজেশ কুমার যাদব।

কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডিসি হচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি প্রবীন প্রকাশ। তাঁর জায়গায় চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি হলেন SVSPA-এর ভাইস প্রিন্সিপ্যাল নিধি রানি।

বর্তমানে খড়গপুরের এসআরপি পদে থাকা পুষ্পা হলেন বারুইপুরের এসপি। বারুইপুরের পুলিশ সুপার বৈভব তিওয়ারি গেলেন বাঁকুড়ার পুলিশ সুপার হয়ে। বাঁকুড়ার এসপি ধৃতিমান সরকার গেলেন ডায়মন্ডহারবারের পুলিশ জেলার সুপার হয়ে।

ডায়মন্ডহারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হলেন রানাঘাটের এসপি। আর রানাঘাটে পুলিশ সুপার সায়ক দাস যাচ্ছেন CID-এর SS পদে।

দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে। আর হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার হলেন পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার অফিসের ওএসডি শ্রদ্ধা এন পাণ্ডে।

এটি একেবারেই রুটিন বদলি বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন- ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল, দোলাচলে বাবুলের শপথ

Related articles

তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে: পানিহাটিতে মাঠ বাঁচানোর বার্তা দলনেত্রীর

সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...