Saturday, June 20, 2026

ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল, দোলাচলে বাবুলের শপথ

Date:

Share post:

যে কোনও বিষয় নিয়েই রাজ্যের সঙ্গে সংঘাতের পথে হাঁটেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। এবারের ইস্যু বালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo) শপথ। সেই সংক্রান্ত ফাইল ফেরত পাঠিয়ে বিধানসভার সচিবকে তলব করলেন রাজ্যপাল।

বালিগঞ্জ (Ballyganj) কেন্দ্রের উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। বিধায়ক পদে তাঁর শপথ গ্রহণ সংক্রান্ত ফাইল রাজ্যপালের কাছে পাঠানো হয়। স্পিকার যাতে তাঁকে শপথ গ্রহণ করাতে পারেন, সেই প্রস্তাব সেখানে দেওয়া ছিল। কিন্তু সেই ফাইলটি ফেরত পাঠিয়ে দিয়েছেন জগদীপ ধনকড়। শর্ত দিয়েছেন, এতদিন তিনি বিধানসভা সংক্রান্ত যা যা প্রশ্ন তুলেছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিলে তবেই ফাইলে সই করবেন। বিধানসভার সচিবকে ডেকেও পাঠিয়েছেন রাজ্যপাল।

যদিও ইতিমধ্যেই রাজ্যপালের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। কোনও প্রশ্ন বাকি নেই বলে বিধানসভা সূত্রে খবর। কিন্তু এই টানাপোড়েনে কবে বাবুল সুপ্রিয় বিধায়ক পদে শপথ নিতে পারবেন- তা ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আরও পড়ুন- সৌমিত্র চরিত্রহীন! নাম না করে বিস্ফোরক পোস্ট সুজাতার

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...