Friday, April 3, 2026

Mannat :নয়া লুকে মন্নত! কী করলেন কিং খান?

Date:

Share post:

কথায় আছে টাকা থাকলে কী না হয়!এই কথাটা সেলেবদের ক্ষেত্রে বেশ প্রযোজ্য। সাধ পূরণের জন্য যত টাকা তারকারা খরচ করেন তা সাধারণ মানুষ ভাবতেই পারেন না। নাহলে কী আর লক্ষ লক্ষ টাকা খরচ করে কেউ কি আর বাড়ির নেমপ্লেট (Nameplate)বদলায়? কিন্তু এই কাজটি করেছেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)।

খবরেই সরগরম টাউন। বেশ কিছুক্ষণ টুইটারে ট্রেন্ডিং ছিল ‘মন্নত’-এর (Mannat)নাম। কারণ নিজের সবথেকে কাছের এই ‘মন্নতে’র নেমপ্লেট বদলাতেই থেকে প্রায় ২৫ লক্ষ টাকা খরচ করেছেন এসআরকে। যদিও শাহরুখ খান নিজে অবশ্য এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানি। বলিউডে কান পাতলেই শোনা যায় শাহরুখ খানের (Shah Rukh Khan) গৌরী প্রীতির কথা। স্ত্রীকে ভীষণ ভালবাসেন ‘বাজিগর’। আর শাহরুখ খানের বাড়ির সব সিদ্ধান্ত নাকি গৌরী খানই(Gouri Khan) নেন। সূত্র বলছে বহু দিন ধরেই গৌরীর ইচ্ছে ছিল নেমপ্লেটটি বদলে দেওয়ার। স্টাইলিশ কোনও ডিজাইন চাইছিলেন তিনি। মুম্বইয়ে ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে গৌরী নিজেই বেশ জনপ্রিয়।তাই তিনি নিজেই ‘মন্নতে’র (Mannat)নেমপ্লেট ডিজাইন করে ফেলেন। আর পত্নীকে খুশি করতে তাঁর পতিদেব সাগ্রহে বাড়ির নেমপ্লেট বদল করতে রাজি হয়ে যান।

ঠিক কত টাকা দাবি করেন সুপারস্টার গায়ক অরিজিৎ সিং? জানা গেল তাঁর থেকেই

উল্লেখ্য ২০০১ সালে এই বাড়িটি কিনে নেন শাহরুখ খান। প্রথমে বাড়ির নাম ঠিক হয়েছিল জন্নত। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করা হয়। ২০০৫ সালে বাড়ির নাম ‘মন্নত’রাখেন শাহরুখ। এর ছাদে দাঁড়িয়েই জন্মদিন হোক বা বিশেষ কোনও অনুষ্ঠান, অনুরাগীদের ভালবাসা গ্রহণ করেন বলিউডের রোম্যান্টিক আইকন । এবার নতুন স্টাইলে তাঁর প্রিয় ‘মন্নত’(Mannat)।

Related articles

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...