Friday, April 3, 2026

সৌমিত্র চরিত্রহীন! নাম না করে বিস্ফোরক পোস্ট সুজাতার

Date:

Share post:

তাঁদের সম্পর্কে বিচ্ছেদের দাঁড়ি পড়েছে। তবে তিক্ততা যে এখনও মনের মধ্যে রয়ে গিয়েছে তা বিভিন্ন সময় বেরিয়ে আসে সোশ্যাল মিডিয়ার পোস্টে (Social Media Post)। সম্প্রতি নাম না করে সৌমিত্র খাঁর (Soumitra Khan) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সুজাতা মণ্ডল (Sujata Mondal)। যদিও সেখানে বাঁকুড়া (Bankura) বা সৌমিত্র কোনও নামও ব্যবহার করেননি তিনি। বদলে লিখেছেন ‘টেরাকোটা নগরী’। বাংলায় তথা সারা দেশেই বাঁকুড়া ওই নামে পরিচিত। আর সৌমিত্র খাঁর বদলে লিখেছেন ‘দলবদলকারী চরিত্রহীন এমপি’। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন। আর সেই সময় তাঁর স্ত্রী সুজাতা স্বামীর হয়ে প্রচারের দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েছিলেন।

কিন্তু তারপর অনেক জল বয়ে গিয়েছে গঙ্গায়। বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন সুজাতা। বিচ্ছেদ হয়েছে সৌমিত্রর সঙ্গে। তবে বিভিন্ন সময় তাঁর নিশানায় থাকেন সৌমিত্র খাঁ। এদিন অবশ্য সুজাতার পোস্ট অত্যন্ত বিস্ফোরক। কী লিখেছেন তিনি? লিখেছেন, অসহায় মানুষদের পাশে না থেকে দিল্লিতে বিধবাদের (Widow) লোকদেখানি সিঁদুর পরিয়ে ফুর্তি করছেন সাংসদ। কোনও ঘটনার কথা তিনি উল্লেখ করেছেন তা স্পষ্ট না হলেও তিনি যে সৌমিত্রকে সরাসরি চরিত্রহীন বলছে তা এই পোস্ট থেকেই স্পষ্ট। যদিও এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

আরও পড়ুন- জঙ্গলমহলে মাও গতিবিধি নিয়ে গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা! নবান্নে জরুরি বৈঠক চার রাজ্যের

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...