Wednesday, June 24, 2026

অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়িতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত শিশু সহ ২

Date:

Share post:

অসুস্থ তৃণমূল বিধায়ক অনুব্রত মণ্ডল। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি। আর এরইমধ্যে ইলামবাজারে দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল নেতার দেহরক্ষী, সায়গল হোসেনের গাড়ি। ঘটনায় সায়গলের তিন বছরের শিশুকন্যা সহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সায়গলও। দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি।মৃতদের দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন:রাজ্য বিজেপির মুষল পর্বে নয়া সংযোজন, এবার বেসুরো ঝাড়গ্রামের সাংসদ



জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন ঈদের কেনাকাটা করতে পরিবারের সঙ্গে দুর্গাপুরে গিয়েছিলেন। মঙ্গলবার গভীর রাতে ইলামবাজার হয়ে গাড়িটি বোলপুর ফিরছিল। একটি গাড়িতে ছিল সায়গলের ৩ বছরের মেয়ে সহ আরও কয়েকজন। সেইসময় ইলামবাজার এলাকায় ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয় অনুব্রতর দেহরক্ষীর গাড়িটি। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। তবে পিছনের গাড়িতে থাকায় আহত হয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান সায়গল। তাঁর প্রাণের আশঙ্কা নেই বলেই প্রাথমিক ভাবে জানানো হয়েছে। যদিও তাঁর গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

তবে বিধায়কের ঘনিষ্ট দেহরক্ষীর গাড়িতে বড়সড় দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। এটি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও চক্রান্ত রয়েছে তা নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...