Thursday, March 26, 2026

Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। চলছে তাপপ্রবাহের সতর্কবার্তা। বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই গরমে কী করণীয়, তা নিয়ে সতর্কবার্তা দিল নবান্ন।
  • সীমা লঙ্ঘন করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে সদ্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়র শপথ সংক্রান্ত ফাইল ফেরত পাঠালেন বিধানসভায়। জানা গেছে, এই সংক্রান্ত ফাইলে সই করেননি তিনি। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তোলপাড়।
  • আজ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে টিএমসিপি এবং যুব তৃণমূলের মিছিল রয়েছে রাজাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত। বিকেল ৩টে নাগাদ ওই মিছিলটি শুরু হওয়ার কথা।
  • কাঁথি পুরভোটের সিসিটিভি ফুটেজের ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফুটেজ পরীক্ষা করবে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি বা সিএফএসএল দিল্লি। রাজ্য নির্বাচন কমিশনকে হাইকোর্টের নির্দেশ, ১০ দিনের মধ্যে ফুটেজ পাঠাতে হবে। ৬ সপ্তাহের মধ্যে ফুটেজ পরীক্ষা করে হাইকোর্টে রিপোর্ট পেশ করতে হবে।
  • উত্তর প্রদেশের প্রয়াগরাজের ঘটনায় জাতীয়  মানবাধিকার কমিশনকে চিঠি দিল তৃণমূলের ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।
  • মঙ্গলবার ফের নৃশংস খুনের ঘটনা যোগীরাজ্যে। গোরক্ষপুরে রায়গঞ্জ এলাকায় একই পরিবারের তিন জনকে খুনকে করা হয়.
  • করোনা মোকাবিলায় তৎপর প্রশাসন। চতুর্থ ঢেউ এর প্রভাব থেকে শিশুদের বাঁচাতে এবার জরুরিকালীন ভিত্তিতে  ৬ থেকে ১২ বছরের শিশুদের টিকায় ছাড়পত্র দিল ডিসিজিআই।
  • চোখরাঙাচ্ছে করোনা। বাড়ছে সংক্রমণ। পাল্লা দিয়ে দেশ বাড়ছে মৃত্যুও। এমতাবস্থায় বুধবার রাজ্যের সকল মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।






Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...