Monday, April 6, 2026

দক্ষিণেশ্বর মন্দিরের ট্রাস্টি নির্বাচন নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে

Date:

Share post:

দক্ষিণেশ্বর মন্দিরের ট্রাস্টি নির্বাচন নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মন্দিরের ট্রাস্টির ভুয়ো নির্বাচন করে টানা ৫০ বছর ধরে  একজনই সম্পাদক পদে রয়ে গিয়েছেন এই অভিযোগ এনে আদালতে গেলেন মন্দিরের সেবায়েতদের একাংশ। বর্তমান সম্পাদক কুশল চৌধুরির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মামলাকারীদের দাবি ২৫০ বছরের পুরনো এই ধর্মস্থানের ক্ষমতা, অর্থ নিয়মবিরুদ্ধভাবে কুক্ষিগত করে রেখেছেন কুশল চৌধুরি।  যদিও কুশল চৌধুরি এই অভিযোগ মানতে নারাজ।

মন্দির সুত্রে জানা গিয়েছে ১৮৭২ সালে রানি রাসমণি নিজের আট নাতির নামে একটি অর্পণ নামা তৈরি করেছিলেন। সেই অর্পণনামা অনুযায়ী  নাতিদের পরে তাদের পুত্ররা মন্দিরের দায়িত্ব সামলাবে।  যদিও রানিমার বড় নাতি বলরাম দাস  এ নিয়ে একটি মামলা  দায়ের করে জানতে চান অর্পণ নামা পরিচালিত হবে কীভাবে। তারপর ১৯২৯ সালে আদালত নির্দেশ দেয় মন্দিরের সেবায়েত কারা হবে  তা ভোটের মাধ্যমে ঠিক করতে হবে। এরপর আরো একাধিক বার বিভিন্ন প্রয়োজনে  মামলা হয়েছে আদালতে।  কিন্তু অভিযোগ উঠেছে বর্তমান সম্পাদক বিগত ৫০ বছর ধরে নির্বাচন বা সকলের সঙ্গে কোনোরকম আলোচনার সুযোগই দেননি। হিসাব নেই মন্দিরের কোষাগারের বিপুল সম্পত্তিরও।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...