Wednesday, April 1, 2026

Heat Wave: হিটস্ট্রোকে মর্মান্তিক মৃত্যু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

Date:

Share post:

তীব্র গরমে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। গরম থেকে মুক্তি দিতে নবান্নর তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। একদিকে এরইমধ্যে চলছে উচ্চমাধ্যামিক পরীক্ষা। কিন্তু গরমের তীব্রতা সহ্য করতে না পেরে, গরমে বলি হলেন একদিনে ৩জন। এরমধ্যে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীও রয়েছে। মৃত ছাত্রী অনীশা আফরিন যাদবপুর বিদ্যাপীঠের পড়ুয়া ছিলেন। মঙ্গলবার হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণ হারায় সে।


আরও পড়ুন:তাপপ্রবাহের জেরে এপ্রিলেই কী গরমের ছুটি? জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা দফতর


অন্যদিকে তীব্র গরম সহ্য করতে না পেরে প্রাণ হারান এক প্রৌঢ় । প্রচণ্ড গরমের জ্বালায় উত্তরপাড়া স্টেশনে অসুস্থ হয়ে পড়েন তিনি। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে সোমবার হাওড়ার টোটো চালকের মৃত্যু হয়েছিল। অন্যদিকে মঙ্গলবার  গরমের জেরে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন  এক অন্তঃসত্ত্বা মহিলা। তাঁকে হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।এই মৃত্যুকে ঘিরে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

মারাত্মক দাবদাহের বিরুদ্ধে লড়তে রাজ্য সরকার  একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। গরমের দাপটও বজায় থাকবে। এপ্রিলে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে। মঙ্গলবার রাজ্যের ৯টি জেলার ১১টি শহর তাপপ্রবাহের কবলে পড়েছিল। অধিকাংশ জেলাশহরগুলির তাপমাত্রা আগেই ৪০ ছাড়িয়েছে। এমনকি কলকাতাতেও তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি ছুঁইছুঁই।

Related articles

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...