Monday, April 6, 2026

KIFF2022: গরমের জের, নন্দনে সাময়িকভাবে বন্ধ সিনেমা প্রদর্শন

Date:

Share post:

গরমের জেরে বিপাকে বঙ্গবাসী।নাজেহাল দশা আমজনতা থেকে শুরু করে প্রায় প্রত্যেকেরই। তবে এর মাঝে শুরু হয়েছে সিনে উৎসব(Film Festival) । সোমবার থেকে শুরু হয়েছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (27th KIFF2022)। তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে নজরুল মঞ্চে(Nazrul Mancha)। সাতদিনব্যাপি অনুষ্ঠান চলার কথা, আর দ্বিতীয় দিনেই বিপত্তি। সিনেমা প্রদর্শন চলাকালীন হঠাৎ বন্ধ নন্দন ১-এর (Nandan 1) স্ক্রিন। চড়া গরমের কারণেই নাকি এই কান্ড।

মঙ্গলবারটা অমঙ্গলজনক হয়ে গেল চলচ্চিত্র উৎসবপ্রেমীদের কাছে। কলকাতার আবেগের সঙ্গে জড়িয়ে নন্দনে সিনেমা দেখার আমেজ, আর সেই ঐতিহ্যের নন্দনেই বিপত্তি। শোনা যাচ্ছে, মঙ্গলবার বিকেলে নন্দন ১ প্রেক্ষাগৃহে শো ১০ থেকে ১৫ মিনিট বন্ধ রাখা হয়। কিন্তু কেন? তীব্র গরমে নাকি সার্ভার কাজ করছিল না। সেই কারণেই এই বিপত্তি বলে জানা যাচ্ছে। যদিও নন্দন সিনেমা হলের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, এমন কোনও বিষয় ঘটেনি। মিনিট দশেকের জন্য সামান্য প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। তৎপরতার সঙ্গে সারিয়ে ফেলা হয়। কিন্তু ততক্ষনে সকলেই ভেবে নিয়েছেন গরমের কারণে নন্দনে সিনেমা প্রদর্শন বন্ধ হয়েছে। নন্দন কর্তৃপক্ষ জানাচ্ছে এমন ঘটনা ঘটার সম্ভাবনাই নেই। কারণ প্রজেকশন রুম শীততাপ নিয়ন্ত্রিত, গরমের কারণে সমস্যা তৈরি হওয়ার কোনও কারণ নেই।

Sreelekha Mitra: চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না পাওয়া নিয়ে কী বলছেন শ্রীলেখা

উল্লেখ্য, এই বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট চল্লিশটি দেশের মোট ১৬৩টি সিনেমা দেখা হবে শহরের ১০টি প্রেক্ষাগৃহে। এবারের উৎসবে ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। প শতবর্ষ উপলক্ষে সম্মান জানানো হচ্ছে সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্তর মতো কিংবদন্তিকে। এমন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যান্ত্রিক ত্রুটি কি কাম্য? কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছেন সিনেপ্রেমীরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...