Sunday, June 28, 2026

উপত্যকায় সেনার গুলিতে খতম ২ আল বদর জঙ্গি

Date:

Share post:

জম্মু কাশ্মীরে(Jammu Kashmir) ফের বড় সাফল্য পেল সেনাবাহিনী(Army)। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হল ২ আল বদর জঙ্গি। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ্যে এনেছে কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার(Vijay Kumar)। জানা গিয়েছে, কাশ্মীরে একাধিক পরিযায়ী শ্রমিক(Migrate Worker) খুনের মাস্টারমাইন্ড ছিল এরা দুইজন।

জম্মু কাশ্মীর পুলিশ সুত্রে জানা গিয়েছে, বুধবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার মিতরিগাম এলাকায় একাধিক জঙ্গি লকিয়ে থাকার খবর আসে সেনার কাছে। সেইমতো গভীর রাতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ, আধাসেনা ও সেনাবাহিনীর যৌথ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সেনা উপস্থিতি টের পেয়ে ও পিছু হঠবার জায়গা না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। দীর্ঘক্ষন দুপক্ষের গুলির লড়াই চলার পর অবশেষে খতম হয় ২ জঙ্গি। জানা গিয়েছে ম্রিত ২ জঙ্গির নাম আইজাজ হাফিজ ও শাহিদ আয়ুব। তারা আল বদর জঙ্গি গোষ্ঠীর সদস্য। তাদের কাছ থেকে ২ টি একে ৪৭ রাইফেল উদ্ধার করেছে পুলিশ।




Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...