Saturday, April 4, 2026

সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীতে নতুন চার মুখ, গুরুত্ব উত্তরবঙ্গ ও জঙ্গলমহলকে

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিএমের নতুন রাজ্য কমিটির দু’দিনের বৈঠক। রাজ্য সম্মেলনে রাজ্য কমিটি তৈরি হওয়ার পরে এটাই প্রথম পূর্ণাঙ্গ বৈঠক, যদিও আনুষ্ঠানিক ভাবে দ্বিতীয় বৈঠক। আরও আন্দোলনের রূপরেখা তৈরির পাশাপাশি নতুন রাজ্য সম্পাদকমণ্ডলীও গড়ে ফেলা হলো। বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মৃদুল দে, রবীন দেব, অশোক ভট্টাচার্য ও মিনতি ঘোষ— বিদায়ী রাজ্য সম্পাদকমণ্ডলীর এই ৬ জন সদস্য বয়স-নীতি মেনে এ বার রাজ্য কমিটি থেকে সরে গিয়েছেন। তাঁদের পরিবর্তে কারা রাজ্য সম্পাদকমণ্ডলীকে জায়গা পাবেন, তা নিয়ে জোর চর্চার মধ্যেই সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীতে নতুন চার মুখকে নিয়ে আসা হল। যেখানে পেয়েছে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল নেতৃত্ব।

নয়া রাজ্য সম্পাদকমণ্ডলীতে যুক্ত হলেন দেবলীনা হেমব্রম, জীবেশ সরকার, দেবব্রত ঘোষ (দেবু ঘোষ) এবং জিয়ারুল আলম। এখানে উত্তরবঙ্গ থেকে এলেন দার্জিলিং জেলার প্রাক্তন সম্পাদক জীবেশ সরকার। জঙ্গলমহল থেকে কমিটিতে জায়গা করে নিলেন দেবলীনা হেমব্রম। যিনি বামফ্রন্ট আমলে এ রাজ্যের মন্ত্রীও ছিলেন। পাশাপাশি আদিবাসী আন্দোলনের অন্যতম মুখ। এছাড়াও রয়েছেন হুগলী জেলার সম্পাদক দেবব্রত ঘোষ। আবার জিয়ারুল আলম উত্তরবঙ্গের চা আন্দোলনে বামেদের গুরুত্বপূর্ণ নেতা।
তবে জল্পনায় থাকা যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম রাজ্য সম্পাদকমণ্ডলীতে নেই।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...