Wednesday, April 1, 2026

প্রয়াগরাজকাণ্ড: শুক্রবার মানবাধিকার কমিশনের মুখোমুখি তৃণমূল কংগ্রেস

Date:

Share post:

যোগীরাজ্যে প্রয়াগরাজ হত্যাকাণ্ড নিয়ে গাফিলতির অভিযোগ তুলে মঙ্গলবারই জাতীয় মানবাধিকার কমিশনে চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এমনকী মূল অভিযুক্তদের যথাযথ শাস্তির দাবি চেয়ে দলের তরফে ৪৮ ঘণ্টার মধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাওয়া হয়েছিল। শুক্রবার দুপুর ১২টায় তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দিল মানবাধিকার কমিশনের চেয়্যারম্যান। জানা গেছে, তৃণমূল কংগ্রেসের তরফে কমিশনের চেয়্যারম্যানের সঙ্গে দেখা করবেন সাংসদ দোলা সেন, তৃণমূল নেতা সাকেত গোখলে ও ললিতেশ ত্রিপাঠি।


আরও পড়ুন:বিজেপির মুষল পর্বে নয়া অধ্যায়, সুকান্তর মহামিছিল এড়ালেন পুরুলিয়ার হাফ-ডজন বিধায়ক


রবিবার প্রয়াগরাজে নৃশংস হত্যার ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যায় তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন কমিটির সদস্যরা। সেখান থেকেই দোষীদের শাস্তির দাবিতে সরব হন তাঁরা। তারপর মঙ্গলবার মানবাধিকার কমিশনে চিঠি দেয় তৃণমূল কংগ্রেস। চিঠিতে প্রয়াগরাজে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশে এফআইআরে চরম গাফিলতির বিষয়টি উঠে এসেছে। তৃণমূল কংগ্রেসের তরফে পরিবারের সদস্য সুনীল যাদব যে সমস্ত অভিযোগ করেছেন, তার অধিকাংশ FIR থেকে বাদ দিয়েছে পুলিশ বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মৃতের পরিবারের দাবি সুনীলের স্ত্রী ও বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কিন্তু FIR-এ ধর্ষণের বিষয়টি উল্লেখ নেই। নিহত পরিবারের অভিযোগ, বিষয়টি বারবার উল্লেখ করলেও পুলিশ তা FIR-এ রাখেনি। আর এই নিয়ে যোগী রাজ্যের পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। কেন ধর্ষণের কথা উল্লেখ নেই তা নিয়ে পুলিশের গাফিলতির অভিযোগ তুলেছে।

প্রসঙ্গত, প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনকে খুনের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে৷ মর্মান্তিক ওই ঘটনায় মৃত্যু হয় দু’বছরের এক শিশুরও৷ এরপরই যোগীরাজ্যের নৃশংস হত্যার ঘটনায় সরগরম হয়ে ওঠে রাজনীতি।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...