Monday, April 6, 2026

মুদিয়ালি এবং সুবোধ মল্লিক স্কোয়ারে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

Date:

Share post:

চাকরিপ্রার্থীদের  জোড়া বিক্ষোভ-মিছিলে শুক্রবার সকাল থেকেই ব্যাহত হল মহানগরের জনজীবন।  মুদিয়ালি এবং সুবোধ মল্লিক স্কোয়ারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন চাকরিপ্রাথীরা।  মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে খাদ্য দফতরের ফুড সাব ইন্সপেক্টর পদের  চাকরিপ্রার্থীরা বিক্ষোভ  দেখান। বিক্ষোভকারীদের দাবি, আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল। তারপর জটিলতা কাটলেও নিয়োগ হয়নি বলে দাবি চাকরিপ্রার্থীদের। অবিলম্বে নিয়োগের দাবিতে পিএসসি ভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।

অন্যদিকে মেধাতালিকা থেকে প্রার্থীদের নিয়ে চাকরি দিতে হবে এই দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন এসএসসি চাকরিপ্রর্থীরা।  প্রাইমারি, নবম-দশম এবং গ্রুপ ডি তে অবিলম্বে যোগ্য প্রাথীদের নিয়োগ করতে হবে। সেই দাবি নিয়ে চাকরিপ্রাথীরা মিছিলে সামিল হয়েছিলেন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...