Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আগামী মরশুমের জন‍্য দলগঠনে আরও একধাপ এগালো ইস্টবেঙ্গল। সূত্রের খবর, এফসি গোয়ার ইভান গঞ্জালেসকে সই করাতে চলেছে লাল-হলুদ ক্লাব। দু’বছরের চুক্তিতে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল।

২) বৃহস্পতিবার বিকেলে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে দেখা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । আইপিএলের ম‍্যাচ নিয়ে কোন কথা হয়নি, দু’জনে কিছুক্ষণ গল্প করছিলাম বললেন মুখ‍্যমন্ত্রী।

৩) বৃহস্পতিবার রঞ্জি ট্রফির নক-আউট পর্বের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। রঞ্জির নক-আউট ম্যাচগুলি আয়োজিত হতে চলেছে বেঙ্গালুরুতে । সূচি অনুযায়ী কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি শুরু হবে ৪ জুন। সেমিফাইনাল ম্যাচ দু’টি শুরু হবে ১২ জুন। ফাইনাল ম্যাচটি খেলা হবে ২০ থেকে ২৪ জুন।

৪) বুধবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা। ৩৮ বলে ৬৮ রান করে গুজরাত টাইটান্সকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান তিনি। আর এই ইনিংসের পর বিশেষ বার্তা ঋদ্ধিমান সাহার। বললেন, এখনও ফুরিয়ে যাইনি।

৫) ফের দিল্লির বিরুদ্ধে হার। এ বারের আইপিএলে টানা পাঁচটি ম্যাচে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ উইকেটে হারল তারা।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...