Thursday, April 2, 2026

শাহ সফরের আগে কেন্দ্রের ধমক খেয়ে লকেটকে পাশে নিলেন দিলীপ-সুকান্তরা

Date:

Share post:

আগামী ৪ মে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। বাংলার বেশকিছু সরকারি কর্মসূচি সারার পাশাপাশি রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকও করবেন তিনি।

কিন্তু অমিত শাহ আসার আগেই বঙ্গ বিজেপির মুষল পর্ব কার্যত চূড়ান্ত সীমায় পৌঁছেছে। তাই শাহী সফরে দলীয় অন্তর্কলহের জন্য যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ড্যামেজ কন্ট্রোলে নেমেছে গেরুয়া শিবির। দিল্লির নির্দেশে আপাতত লবিবাজির মধ্যেও ঐক্যের ছবি ফুটিয়ে তুলতে তৎপর রাজ্য বিজেপি নেতৃত্ব।

রাজ্য নেতাদের ছোট ছোট গোষ্ঠীবাজিতে এখন জর্জরিত বিজেপি। যার প্রভাব পড়েছে জেলা থেকে ব্লকস্তরেও। তাই অমিত শাহের সফরের আগে অন্তত লোকদেখানো
“ঐক্যবদ্ধ” ছবি তুলে ধরতে দিল্লির নির্দেশে অনিচ্ছা সত্ত্বেও একে অপরের পাশে হাঁটলেন সুকান্ত-লকেট-দিলীপ। যদিও মিছিলে তাঁদের কারও বডি ল্যাঙ্গুয়েজ একেবারেই পজিটিভ ছিল না বা আত্মবিশ্বাসের ছাপ ছিল না চোখে-মুখে।

বঙ্গ বিজেপির “টুকরে টুকরে গ্যাং”-এর নেতৃত্বে একদিকে সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, শুভেন্দু অধিকারী-সহ নব্য ও তৎকাল বিজেপি, অন্যদিকে দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়-সহ পুরানো নেতা,কর্মীদের হয়ে ব্যাট ধরেছেন।
আবার দু’জনেই সুকান্ত লবির বিরোধী হলেও ব্যাক্তিগত সম্পর্ক একেবারেই ভাল নয় দিলীপ-লকেটের। কিন্তু সাধারণ কর্মী,সমর্থকদের ঐক্যের বার্তা দিতেই দিল্লির নেতৃত্বের নির্দেশে কার্যত ধমক খেয়ে দিলীপ ও লকেটকে সঙ্গে নিয়ে হুগলির মিছিলে হাঁটলেন সুকান্ত মজুমদাররা।

অন্যদিকে, রাজ্য রাজনীতি থেকে ”নিরুদ্দেশ” হয়ে যাওয়ার দীর্ঘদিন পর এবার নিজের লোকসভা কেন্দ্রে দলীয় কর্মসূচিতে দেখা গিয়েছে লকেটকে। বিভিন্ন ইস্যুতে রাজ্য বিজেপির ক্ষমতাসীন লবির বিরোধিতা করায়
লকেট চট্টোপাধ্যায়কে কার্যত একঘরে করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল বঙ্গ বিজেপির শাসক শিবিরের একাংশ। দলের বিভিন্ন কর্মসূচিতে ডাকা হচ্ছিল না হুগলির সাংসদকে। কিন্তু দলের ভাঙন রুখতে এবং নিচুতলার কর্মীদের সামনে ঐক্যের ছবি তুলে ধরতে দিল্লির ধমক খেয়ে লকেটকে পাশে নিয়ে হাঁটতে বাধ্য হলেন সুকান্ত-দিলীপরা।

আরও পড়ুন:প্রয়াগরাজকাণ্ড: মানবাধিকার কমিশনের মুখোমুখি তৃণমূল

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...