Monday, April 6, 2026

চরম বিদ্যুৎ সঙ্কট! ব্ল্যাকআউটের আশঙ্কা রাজধানী সহ বহু অঞ্চল

Date:

Share post:

একদিকে তীব্র গরমের দাবদাহ,তাপমাত্রা  ৪০ এর উপরে। শুরু হয়েছে তাপমাত্রার দাবদাহ। ফলে বেড়েছে বিদ্যুতের চাহিদা।এমতাবস্থায় বিদ্যুৎ কেন্দ্রগুলিতে বেড়েছে কয়লার সঙ্কট । ফলেওহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট , দিল্লি, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ শহ বেশ কিছু রাজ্যে বিদ্যুতের ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দিল্লিতে, হাসপাতাল এবং মেট্রো অপারেশনের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন:কয়লা সঙ্কট : যাত্রীবাহী ট্রেন বাতিল করে মালগাড়ি চালাচ্ছে রেল


এদিকে বিদ্যুতের সঙ্কটের জেরে ইতিমধ্যেই বেশকিছু যাত্রীবাহী ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। ভারতীয় রেলওয়ের নির্বাহী পরিচালক গৌরব কৃষ্ণ বনসাল বলেছেন,তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে কয়লার যোগান স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই বাতিল পরিষেবাগুলি আবার চালু করা হবে । বিদ্যুৎ কেন্দ্রে কয়লা স্থানান্তর করতে যে সময় লাগে তা কমানোরও  চেষ্টা চলছে।ক্রমবর্ধমান চাহিদা মেটাতে রেলওয়ে তার বহরে আরও এক লক্ষ ওয়াগন যুক্ত করার পরিকল্পনা করেছে। দেশের প্রায় ৭০% বিদ্যুৎ উৎপাদন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে। ভারতের বেশ কয়েকটি অঞ্চল ব্ল্যাকআউটের মুখোমুখি হচ্ছে।

কিন্তু কেন এই পরিস্থিতি? ভারতের অনেক অংশে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। ইতিমধ্যেই আবহাওয়া বিভাগ তাপ-প্রবাহ সতর্কতা জারি করেছে। মার্চ মাসে দেশের গড় তাপমাত্রা প্রায় ৯২ ডিগ্রি ফারেনহাইট (৩৩ ডিগ্রি সেলসিয়াস)-এ পৌঁছেছিল, যা ১৯০১ সালে কর্তৃপক্ষ ডেটা সংগ্রহ শুরু করার পর থেকে এই মাসের রেকর্ডে সর্বোচ্চ।

বহু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেই রয়েছে আর মাত্র একদিনের কয়লা। পরিস্থিতি যা, তাতে বিদ্যুৎকেন্দ্রগুলিতে উৎপাদনের ব্যাপক ঘাটতি হতে পারে। আর তার জেরে আঁধারে ডুবতে চলেছে দিল্লি । এমনই আশঙ্কার কথা জানিয়েছেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন। এই পরিস্থিতিতে রাজধানীর বহু সরকারি হাসপাতাল ও মেট্রো পরিষেবাও ব্যাহত হতে পারে দিল্লিতে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...