Wednesday, April 8, 2026

৮২-র আল পাচিনোর নতুন প্রেমিকা! কাকে মন দিলেন তিনি?

Date:

Share post:

৮২ বছরের মার্কিন(Markin) অভিনেতা আল পাচিনোকে( Al Pacino) সম্প্রতি দেখা গেল তাঁর নতুন প্রেমিকা নূর আলফাল্লাহর( Noor Alfallah) সঙ্গে । পাপারাৎজির ক্যামেরায় ধরা দিলেন তাঁর বিরাশিতম জন্মদিনের দিন । আল পাচিনোর নতুন প্রেমিকার বয়স মাত্র ২৮। ‘দ্য গডফাদার’ খ্যাত মার্কিন তারকা আল পাচিনো ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউডের ইতালিও রেস্তোরাঁ ‘জোনসে’ জন্মদিন উপলক্ষে খেতে গিয়েছিলেন নূর এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু -বান্ধবদের নিয়ে। সেখানে নূর আর আল  দুজনকেই দেখার গেল কাল রঙের পোশাকে ।
নূরের সঙ্গে আল পাচিনোর বয়সের তফাৎ ৫৪ বছর । কিন্তু তাতে কী বা এসে যায় । চুটিয়ে প্রেম করছেন দুজনে বিভিন্ন ছবি দেখেই তা বোঝা যাচ্ছে । একে অপরকে চোখে হারাচ্ছেন তাঁরা । বিরাশি বছর বয়স হলেও মনে তরুণই রয়েছেন অভিনেতা আল পাচিনো ।
এদিকে নূর পেশায় চলচ্চিত্র প্রযোজক । বাবা কুয়েতি এবং মা আমেরিকান
আমেরিকান। বড় হয়েছেন লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে । ২৮ বছরের এই চলচ্চিত্র প্রযোজক ইউসিএল এ স্কুল অব ফিল্ম অ্যান্ড টেলিভিসনে পড়াশুনো করেছেন ।

প্রসঙ্গত নূরের জীবনের প্রথম ষাটোর্ধ্ব প্রেমিক নন আল পাচিনো। এর আগে তাঁর প্রেমিক পুরুষেরা প্রত্যেকেই ছিলেন ষাটোর্ধ্ব এবং প্রচুর সম্পত্তির মালিক, নামজাদা
ব্যক্তিত্বরা । ২০১৭ সালে রোলিং স্টোনস ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং গায়ক ৭৪ বছরের মিক জ্যাগারের সঙ্গে প্রেম করতেন । সেই সময় নূরের বয়স ছিল ২৩। মিকের পর তিনি কোটিপতি সমাজকর্মী ৬০ বছরের নিকলাস বুরগ্রুয়েনের সঙ্গে প্রেম করেন । ২০১৯এ তাঁর নাম জড়িয়েছিল পরিচালক অভিনেতা ক্লিন্ট ইস্টউডের সঙ্গে। তখন তাঁর বয়স ৮৮। ধনী বুড়ো দের সঙ্গে প্রেম করার বদনাম রয়েছে নূরের । যদিও তিনি এইসব কথা কানে তোলেন না। তাঁর মত প্রেমের কোন বয়স হয় না কাকে মন দিচ্ছি সেটাই বড় কথা। নূরের আগে আলের প্রেমিকা ছিলেন ইজরায়েলের অভিনেত্রী মেইটাল দোহানের ।




Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...