Sunday, June 14, 2026

বাবুলের শপথে অনুমতি রাজ্যপালের: স্পিকার নয়, দায়িত্ব ডেপুটি স্পিকারকে

Date:

Share post:

অবশেষে জটিলতা কাটল। বিধায়ক পদে বাবুল সুপ্রিয়র শপথগ্রহণে অনুমতি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তবে, স্পিকার (Speaker) নয়, বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) শপথগ্রহণ করাবেন ডেপুটি স্পিকার- সেই অনুমতিই দিয়েছেন রাজ্যপাল। শনিবার, নিজের টুইটার হ্যান্ডেলে ধনকড় লেখেন,

“সংবিধানের ১৮৮ অনুচ্ছেদ থাকা ক্ষমতার বলে, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলাম ১৬১-বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত শ্রী বাবুল সুপ্রিয়কে শপথগ্রহণ করানোর”। এরপরই টুইটে রাজ্যপালকে ধন্যবাদ জানান বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল বিধায়ক। তবে, স্পিকারকে কাছে শপথ নিতে পারবেন না বলে ‘দুঃখ’ পেয়েছেন বলেও টুইটে লেখেন বাবুল।

বিধায়কদের শপথগ্রহণ করানোর ক্ষমতা সাধারণত বিধানসভার স্পিকারদের দেন রাজ্যপালরা। কিন্তু ধনকড় তা নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। ফলে জয়ী প্রার্থীর শপথগ্রহণের অনুমতি তাঁর থেকেই নিতে হচ্ছে। তার জেরে রাজ্যপাল চাইলে নিজেই বিধায়ককে শপথগ্রহণ করাতে পারেন। বা তাঁর মনোনীত কেউ শপথগ্রহণ করাতে পারেন। সেই কারণে বাবুলের শপথগ্রহণের অনুমতির জন্য রাজভবনে চিঠি পাঠানো হয়। রাজ্যপাল শর্ত রাখেন, রাজ্যের বেশকিছু বিল ও প্রস্তাবের আলোচনার বিস্তারিত বিবরণ না পাওয়া পর্যন্ত তিনি শপথগ্রহণের অনুমতি দেবেন না। এই নিয়ে ফের রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাতের আবহ তৈরি হয়। অবশেষে শনিবার শপথের অনুমতি দিলেন রাজ্যপাল।

আরও পড়ুন- Jacqueline Fernandez: ৭ কোটির অর্থ কেলেঙ্কারিতে নাম জড়াল জ্যাকলিন ফার্নান্ডেজের

 

 

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...