Saturday, April 4, 2026

বৈদেশিক মুদ্রা লেনদেনের অভিযোগ, সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত শাওমির

Date:

Share post:

সম্প্রতি বে-আইনিভাবে বৈদেশিক মুদ্রা (Foreign Exchange) লেনদেনের অভিযোগে স্মার্টফোন( Smartphone) সংস্থা শাওমি  ইন্ডিয়ার ( Xiaomi India)প্রায় ৫৫৫১ কোটি টাকা বাজেয়াপ্ত করলো ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট( Enforcement Directorate)। বৈদেশিক মুদ্রা লেনদেন আইনে (ফেমা) তদন্ত শুরু হয়েছে শাওমি ইন্ডিয়ার বিরুদ্ধে। এটি চিনা সংস্থা শাওমির মালিকানাধীন।

ইডি-র তদন্তের রিপোর্ট অনুযায়ী স্মার্টফোন নির্মাণকারী এই সংস্থাটি ২০১৪ সালে ভারতে তাদের কাজ শুরু করে। পরের বছর থেকে তারা বিদেশে টাকা পাঠাতে শুরু করে। আরো বলা হয়েছে  ‘৫,৫৫১ কোটি  টাকা তিনটি বিদেশি সংস্থাকে পাঠিয়েছে তারা। এর মধ্যে ছদ্মনামে একটি সংস্থা শাওমিরই নিজস্ব। রয়্যালটির নামে ওই টাকা পাঠানো। এছাড়া আমেরিকার যে দুটো সংস্থাকে টাকা পাঠানো হয়েছে তাও শাওমি গোষ্ঠীর নিজের সুবিধার্থে।

শাওমি ইন্ডিয়া ভারতে মোবাইল ব্র্যান্ড ‘এম আই’-র পরিবেশক। ইডি-র বক্তব্য অনুযায়ী , ‘বিভিন্ন ভুয়ো নথি তৈরি করে বিদেশি সংস্থাগুলিকে অর্থ পাঠানো হয়েছে। বৈদেশিক মুদ্রা পাঠানোর সময় বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যও দিয়েছে স্মার্টফোন সংস্থাটি।

আরও পড়ুন- অবশেষে স্বস্তি, শনি-সন্ধেয় কলকাতা, হাওড়া, হুগলি-সহ ২ চব্বিশ পরগনায় কালবৈশাখী

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...