Saturday, April 4, 2026

স্পিকার নয়, ডেপুটি স্পিকারের কাছেই শপথ নিতে হবে বাবুলের! হতবাক রাজনৈতিক মহল

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড়ের তুঘলকি সিদ্ধান্তের বলি বালিগঞ্জের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নয়, বাবুল চাইলে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথ পাঠ করাতে পারেন।

কিন্তু ডেপুটি স্পিকার জানিয়েছেন, তিনি যদি শপথ পাঠ করান সেটা দৃষ্টিকটূ। স্পিকারকে অপমানের সামিল। বাবুল সুপ্রিয় নিজেও চাইছেন ডেপুটি নয়, স্পিকার নিজেই তাঁকে শপথ করান। যা নিয়ে রাজ্যপালকে উদ্দেশ করে একটি টুইটও বালিগঞ্জের মানুষের ভোটে নির্বাচিত তৃণমূল বিধায়ক বাবুল।

অন্যদিকে, টুইটে বাবুলকে পালটা জবাব দিলেন জগদীপ ধনকড়। বাবুলের আর্জি কার্যত খারিজ করে আজ, শনিবার ধনকড় জানিয়ে দেন, বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল টুইটে লেখেন,
“ভারতীয় সংবিধানের ১৮৮ অনুচ্ছেদ অনুযায়ী আমার ক্ষমতার ভিত্তিতে ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছি। তাঁর কাছ থেকে বাবুল শপথগ্রহণ করবেন।”

অন্যদিকে,বাবুলের দাবি সংবিধানের সঙ্গে একেবারেই মানানসই নয় রাজ্যপাল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে রাজনৈতিক মহল রাজ্যপালের এমন অদ্ভুত সিদ্ধান্তে হতবাক। প্রশ্ন উঠছে, রাজ্যপালও রাজনৈতিক নেতাদের মতো প্রতিহিংসার পথে হেঁটে নিজের চেয়ারের গুরুত্ব নষ্ট করছেন না তো?

আরও পড়ুন- DYFI Kerala: পথ দেখাল কেরল, প্রথমবার সিপিএমের যুব সংগঠনের রাজ্য কমিটিতে রূপান্তকামী লায়া

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...