Wednesday, April 8, 2026

মাসের শুরুতেই ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের

Date:

Share post:

জ্বালানির জ্বালায় জেরবার আমজনতা। মে মাসের শুরুতেই ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের। একধাক্কায় প্রায় ১০৩টাকা দাম বাড়ল গ্যাসের। এই নিয়ে গত তিন মাসে প্রায় সাড়ে  চারশো টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। ফলে মাথায় হাত পড়েছে হোটেল ব্যাবসায়ীদের।


আরও পড়ুন:বগটুইকাণ্ড: একমাস চিকিৎসাধীন থাকার পর মৃত আরও ১


শনিবার রাতে তেল সংস্থাগুলি ১৯ কেজি সিলিন্ডারের বাণিজ্যিক গ‌্যাসের দাম ১০৩ টাকা ৫০ পয়সা বাড়িয়েছে। ফলে রবিবার সকাল থেকে কলকাতায় বাণিজ্যিক গ‌্যাসের সিলিন্ডারের দাম হল ২ হাজার ৪৫৫ টাকা। এর আগে ১ মার্চ ১৯ কেজির সিলিন্ডারের দাম ১০৫ টাকা বাড়ানো হয়েছিল। এরপর ২২ মার্চ অবশ্য ৯ টাকা কমানো হয় বাণিজ্যিক গ্যাসের দাম। ১ এপ্রিল ফের একধাক্কায় ২৫০ টাকা বাড়িয়ে দেওয়া হয় গ্যাসের দাম। রবিবার ফের গ্যাসের দাম একধাক্কায় ১০০ টাকার বেশি বেড়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের।



প্রসঙ্গত, হোটেল রেস্তোরাঁয় ব্যবহৃত হয় এই বাণিজ্যিক গ্যাস।  সিলিন্ডারের দাম বৃদ্ধিতে খাবারের দাম বাড়বে বলে মনে করছেন সকলেই। এরফলে পরোক্ষভাবে পণ্যের বাজারেও এর পরোক্ষ প্রভাব পড়বে। স্বাভাবিকভাবে পকেতে টান পড়বে মধ্যবিত্তর।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...