Sunday, June 7, 2026

Pv Sindhu: এশিয়া চ্যাম্পিয়নশিপে সোনা হাতছাড়া, কার ওপর ক্ষোভ উগরে দিলেন সিন্ধু?

Date:

Share post:

শনিবার এশিয়া চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হারের মুখ দেখেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু (Pv Sindhu)। সেমিফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির কাছে হেরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয় অলিম্পিক্সে পদক জয়ী ব‍্যাডমিন্টন তারকাকে। আর এই হারেই ক্ষুব্ধ সিন্ধু। ম‍্যাচ শেষে আম্পায়ারদের ওপর একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। বললেন, দ্বিতীয় সেটে অবৈধ ভাবে ইয়ামাগুচিকে পেনাল্টিতে একটি পয়েন্ট দেন আম্পায়ার। তার ফলেই ম্যাচ হারতে হয়েছে তাঁকে।

ম‍্যাচ শেষে সিন্ধু বলেন,” আম্পায়ার বলেন আমি অনেক সময় নিচ্ছি। কিন্তু ইয়ামাগুচিও তখন তৈরি ছিল না। হঠাৎ করে আম্পায়ার ওকে পয়েন্ট দিয়ে দেন। তখন আমি ১৪-১১ পয়েন্টে এগিয়ে ছিলাম। সেটা ১৫-১১ হতে পারত। কিন্তু ১৪-১২ হয়ে যায়। তার পরে ও টানা পয়েন্ট পায়। সেখানেই খেলা ঘুরে যায়। আমি ম্যাচ জিতে ফাইনালে উঠতে পারতাম। সোনাও পেতে পারতাম।”

এরপাশাপাশি সিন্ধু আরও বলেন,” আমি প্রধান রেফারিকে বলি। উনি বলেন যা হওয়ার হয়ে গিয়েছে। উনি অন্তত রিপ্লে দেখে কোনও সিদ্ধান্ত নিতে পারতেন। তা হলে হয়তো বিষয়টা অন্য রকম হত।”

আরও পড়ুন:IPL: একনজরে চলতি আইপিএলে বাংলার ক্রিকেটারদের পারফরম্যান্স

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...