Sunday, June 28, 2026

Santosh Trophy: সন্তোষ ট্রফি ফাইনালের আগে বাংলাকে শুভেচ্ছা মৃদুল বন্দ‍্যোপাধ্যায়, গৌতম সরকারদের

Date:

Share post:

আগামীকাল সন্তোষ ট্রফি ( Santosh Trophy) ফাইনালে খেলতে নামছে বাংলা (Bengal)। প্রতিপক্ষ আয়োজক কেরল (Keral)। কেরলের মাটি থেকে সন্তোষ ট্রফি ছিনিয়ে নিতে বদ্ধ পরিকর বাংলার ফুটবলাররা। সেই ছবি ধরাও পরল বাংলার অনুশীলনে। কেরলের কাছে হারতে হয়েছিল রঞ্জন ভট্টাচার্য্যের দলকে। তবে এবার জিততে মরিয়া বাংলা। আর বাংলা ফাইনালে নামার আগে বাংলাকে শুভেচ্ছা জানালেন বাংলাকে সন্তোষ ট্রফি এনে দেওয়া কোচ মৃদুল বন্দ‍্যোপাধ্যায়, গৌতম সরকাররা।

এই নিয়ে মৃদুল বন্দ‍্যোপাধ্যায় বলেন, “রঞ্জন কী বলেছে ওর ছেলেদের আমি জানি না। তবে আমি হলে বলতাম ঘরের মাঠ কী বাইরের মাঠ, আগের রেজাল্ট এসব মাথা থেকে ঝেড়ে ফেল, এটা ৯০ মিনিটের লড়াই। নতুন ম্যাচ। বাংলা যে আজও ফুটবলে শ্রেষ্ঠ এটা বোঝাতে হবে। তোমরা যে ভাল ফুটবলার সে বিষয় সন্দেহ নেই। তোমাদের ফাইনালে যাওয়া তোমাদের যোগ্যতার প্রমাণ। সুতরাং নিজেদের খেলাটা খেল।”

বাংলা দলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ছ’বার বাংলার হয়ে সন্তোষ ট্রফি জেতা প্রাক্তন ফুটবলার গৌতম সরকারও। তিনি বলেন, ”বাংলা সবসময়ই ফুটবলে এগিয়ে। ফের জিতলে সেটা আবারও প্রমাণিত হবে। এবারে বাংলা দল খুব ভাল খেলছে। মণিপুরকে হারিয়ে বাংলা সন্তোষ ট্রফির ফাইনালে উঠেছে এটা খুব আনন্দের খবর।”

কেরলের মাঠে খেলা হলেও তা নিয়ে বাংলা দলের চিন্তার কোনও কারণ নেই বলেই মনে করছেন গৌতম সরকার। প্রাক্তন ফুটবলার বলেন, ”আমরা এর আগে পাঞ্জাবের মাটিতে পাঞ্জাবকে, গোয়ার মাটিতে গোয়াকে হারিয়ে এসেছি তাই সমস্যা হবে না।”

আরও পড়ুন:ISL: আইএসএলে আসতে চলেছে বড় পরিবর্তন: সূত্র

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...