Saturday, June 27, 2026

Arun Lal: লাল গোলাপের মালা বদল করে কেক কেটে রেজিস্ট্রি সারলেন অরুণ লাল ও বুলবুল সাহা, রইল ছবি

Date:

Share post:

সরকারিভাবে বিয়ে হয়ে গেল ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার কোচ অরুণ লালের (Arun Lal)। দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহার (Bulbul Saha) সঙ্গে রেজিস্ট্রি পর্ব সারলেন তিনি। রেজিস্ট্রির পরে বুলবুল তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখলেন ‘অফিশিয়ালি মিসেস লাল…’। সোমবার রাতে এক পাঁচতারা হোটেলে সামাজিক বিয়ে সারবেন অরুণ লাল-বুলবুল সাহা।

সোমবার সামাজিক অনুষ্ঠানের আগে রবিবার রেজিস্ট্রি পর্ব সেরে নিলেন অরুণ লাল বুলবুল সাহা। ৩৭ বছর বয়সী বুলবুল সাহাকে বিয়ে করছেন অরুণ লাল। তাঁর বয়স ৬৬ বছর। বুলবুল অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী। কেক কেটে রেজিস্ট্রি সারেন অরুণ লাল ও বুলবুল সাহা। উপস্থিত ছিলেন বেশ কয়েকজন অতিথিও। ঘরোয়া পরিবেশে হয় সকালের অনুষ্ঠান। বুলবুলের পরনে ছিল সাদা শাড়ি আর সাদা স্লিভলেস ব্লাউজ। অরুণ লাল পরেছিলেন সাদা পাঞ্জাবি আর ওভারকোট। লাল গোলাপের মালা বদল করে হয় রেজিস্ট্রি। নববধূ বুলবুলকে কেক খাইয়ে দেন অরুণ লাল। রেজিস্ট্রির সকালের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ও প্রাক্তন ক্রিকেটার সাবা করিম। পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

এদিন নিজেই রেজিস্ট্রির ছবি ফেসবুক প্রোফাইলে পোস্ট করে বুলবুল লেখেন, ‘অফিশিয়ালি মিসেস লাল…”। রাতে এক পাঁচতারা হোটেলে হবে সামাজিক বিয়ে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনেক অতিথি। সিএবি-র কর্তারা ছাড়াও আমন্ত্রণ জানান হয়েছে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।

 

আরও পড়ুন:Santosh Trophy: সন্তোষ ট্রফির ফাইনালে কেরলকে মাত দিয়ে ট্রফি জিততে মরিয়া বাংলা

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...