Monday, June 15, 2026

বিমান বিভ্রাটের ঘটনায় এবার তদন্তে নামল ডিজিসিএ

Date:

Share post:

মুম্বই(Mumbai) থেকে দুর্গাপুরগামী(Durgapur) স্পাইস জেটের বিমানে রবিবার সন্ধ্যায় দুর্ঘটনার ঘটনায় এবার তদন্তে নামতে চলেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এই তদন্তের কথা প্রকাশ্যে এনে টুইট করেছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া(Jyatiraditya Sindria)। টুইটে তিনি জানান, ‘দুর্গাপুরে নামার আগে এই টার্বুল্যান্স হয়েছিল। আর তাতে যাত্রীরা যে আহত হয়েছেন তা দুর্ভাগ্যজনক। ডিজিসিএ(DGCA) এনিয়ে টিম তৈরি করেছে। তাঁরা তদন্ত করে দেখবেন। এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় দুর্গাপুর বিমানবন্দরে নামার ঠিক আগে মাঝ আকাশে এয়ার টার্বুল্যান্সে পড়ে স্পাইস জেটের বিমান। দুর্ঘটনার জেরে বিমানে প্রবল ঝাঁকুনি শুরু হয়ে যায়। এর জেরে একাধিক যাত্রী আহত হন। অনেকের মাথায়, শিরদাঁড়ায় চোট লাগে। ঘটনার সময় বিমানের ভেতরের একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যায় কী ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল যাত্রীদের মধ্যে। তবে অভিযোগ উঠেছে সেই সময় সিটবেল্ট বেঁধে রাখার কথা বলা হলেও একাধিক যাত্রী তা করেননি। এমনকী সেই সময় এক বিমান সেবিকা খাবারের ট্রলি নিয়ে ছিলেন। এনিয়েও প্রশ্ন উঠেছে। এমনকী হ্যান্ড লাগেজগুলিও নির্দিষ্ট জায়গা থেকে পড়ে গিয়েছিল। এর জেরেও আহত হয়েছেন কয়েকজন যাত্রী। সব মিলিয়ে প্রায় ১৪জন যাত্রী জখম হয়েছেন বলে দাবি করা হচ্ছে। পাইলটের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।




Related articles

সূচনা জনকল্যাণ শিবিরের: আইন নিজে হাতে তুলে না নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিক পরিষেবা কীভাবে পেতে পারেন রাজ্যের বাসিন্দারা, তা জানাতে ও সহজে সেই পরিষেবা তুলে দিতে রাজ্যে শুরু হয়েছিল...

জেনে নিন সপ্তাহের শুরুতে সোনা-রুপোর দামের হেরফের

আজ সোমবার, সপ্তাহের শুরুতে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...