Friday, June 26, 2026

CSK: ম‍্যাচের সেরা হয়েই আরসিবি অধিনায়ককে খোঁচা রুতুরাজের

Date:

Share post:

রবিবার সানরাইজার্স হায়দরাবাদের ( SRH) বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেছেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। তাঁর ইনিংসের সুবাদেই ১৩ রানে জেতে চেন্নাই সুপার কিংস (CSK)। রবিবার ওপেন করতে নেমে ডেভন কনওয়ের সঙ্গে ১৮২ রানের জুটি গড়েন রুতুরাজ। তাঁর এই লড়াকু ইনিংসের পরই আরসিবির অধিনায়ক তথা তাঁর প্রাক্তন সতীর্থ ফ‍্যাফ ডুপ্লেসিক খোঁচা দিলেন তিনি। বললেন এবার হয়ত ফ‍্যাফ হিংসে করবে।

সাংবাদিক সম্মেলনে রুতুরাজ বলেন,” আমার মনে হয় ফ্যাফ আমাদের প্রতি একটু হিংসে করবে। কিন্তু সেটা ঠিক আছে। নতুন রেকর্ড তৈরি করতে পেরে খুব ভাল লাগছে।”

কী কারণে বললেন রুতুরাজ এই কথাটা? আসলে ঘটনার সূত্রপাত ২০২০। ২০২০ মরশুমে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ওপেনিং জুটিতে রুতুরাজ এবং ডুপ্লেসি ১৮১ রানের ইনিংস গড়েছিল। আর রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন কনওয়ের-রুতুরাজ জুটি। ম‍্যাচ শেষে সেই প্রসঙ্গ মনে করিয়ে দিলেন রুতুরাজ।

চেন্নাইয়ে থাকার সময় গত মরশুমে ডুপ্লেসি এবং রুতুরাজ দুর্দান্ত ওপেনিং জুটি তৈরি করেছিলেন। রুতুরাজ ৬৩৫ রান করে কমলা টুপি জেতেন আইপিএলে। মাত্র দু’রান পিছনে ছিলেন ফ‍্যাফ ডুপ্লেসি।

আরও পড়ুন:Prithvi Shaw: আইপিএলের ম‍্যাচে নিয়ম ভাঙার অপরাধে জরিমানা করি হল পৃথ্বী শা-কে

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...