Saturday, April 4, 2026

ব্যর্থ প্রেম , বহরমপুরে ছাত্রীকে কুপিয়ে খুন যুবকের

Date:

Share post:

বহরমপুরে সোমবার সন্ধ্যায় এক ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করল এক যুবক। কী কারণে খুন তা এখনো স্পষ্ট নয় । তবে যুবকটির সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই প্রেমে বিচ্ছেদ ঘটে। প্রেমে ব্যর্থতার কারণেই ছাত্রীর প্রতি এই আক্রমণ এবং খুন বলে পুলিশের অনুমান। যুবকটি পলাতক । পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহরমপুর গার্লস কলেজের উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী ওই যুবতী। বাড়ি মালদহের ইংরেজ বাজারে। বহরমপুরে সূর্য সেন রোডে গোরাবাজারে একটি মেসে আরো অনেক ছাত্রীর সঙ্গে থাকত।

জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় দুই যুবক এসে ছাত্রীটিকে ডেকে মেস থেকে বাইরে বের করে নিয়ে আসে। মেয়েটি বাইরে এলেই ধারালো অস্ত্র নিয়ে এক যুবক অতর্কিতে হামলা চালায় উপরে। স্থানীয়রা বাধা দিতে গেলে তাদের দিকে বন্দুক দেখিয়ে মেরে ফেলার হুমকি দিতে দিতে রাস্তার পিছনের গলি দিয়ে পালিয়ে যায় যুবকটি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...