Saturday, June 27, 2026

ঈদ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে দেশবাসীকে টুইটে শুভেচ্ছা জানালেন মমতা ও অভিষেক

Date:

Share post:

আজ খুশির ঈদ। পবিত্র রমজান মাসের শেষে পরিজন, আত্মীয় ও বন্ধুদের সঙ্গে উৎসবের আনন্দে মেতে ওঠার দিন৷ সকাল থেকে মসজিদে মসজিদে নমাজ পাঠ, শুভেচ্ছা বিনিময়৷ ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন:বাইরে থেকে কেউ কেউ বাংলার সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে, রেড রোডে ইদের অনুষ্ঠানে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার সকালে টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “সকলকে ঈদের অনেক শুভেচ্ছা জানাই। আনন্দ, শান্তি ও সুস্বাস্থ্য বিরাজ করুক। আমাদের নিজেদের মধ্যে ঐক্য বৃদ্ধি পাক। আল্লাহ সকলকে ভাল রাখুন।”

অন্যদিকে ঈদ উপলক্ষে টুইটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ঈদ মোবারক! আল্লাহ সকলকে ভালো রাখুক। সকলের জীবন আনন্দ, সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বিরাজ করুক”।

শুধু ঈদ নয়, আজ অক্ষয় তৃতীয়াও। ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী টুইট করে অক্ষয় তৃতীয়ারও শুভেচ্ছা জানান সবাইকে। সকলের সমৃদ্ধি, সুখ, আনন্দ এবং সুস্বাস্থ্য কামনা করেন তিনি। টুইটারে লিখেছেন, মঙ্গলময়ী মা আমার সমস্ত ভাই-বোনেদের ভালো রাখুন।




অক্ষয় তৃতীয়াতে দেশবাসীকে শুভেচ্ছা জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। টুইটবার্তায় সাংসদ লেখেন, অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে সকলকে শুভেচ্ছা।সকলের জীবন সুখময় হোক। দুঃখের স্মৃতি ভুলে নতুনের পথচলায় ঈশ্বর সকলকে শক্তি দিক।

এদিন সকালে বৃষ্টিভেজা কলকাতাতে রেড রোডের বিশেষ নমাজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশে পরিস্থিতির ঠিক নেই। দেশে বিভাজনের নীতি চলছে। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’এরপর বেকবাগানের নামাজ অনুষ্ঠানেও উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...