Tuesday, June 23, 2026

IPL 2022: বুধবার আইপিএলের ব্লকবাস্টার ম্যাচে ধোনি-কোহলি দ্বৈরথ

Date:

Share post:

বুধবার আইপিএলে ব্লকবাস্টার ম্যাচ। পুণের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি। মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির দ্বৈরথ ম্যাচের সেরা আকর্ষণ। দুই হেভিওয়েট দলেও দূর্বলতা অনেক। আগের ম্যাচেই নেতৃত্ব বদল হয়েছে সিএসকে-তে। রবীন্দ্র জাদেজাকে অধিনায়কত্বের চাপ থেকে মুক্ত করতে ধোনি ফের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। ধোনির নেতৃত্বে সিএসকে-ও শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে। ৯ ম্যাচে মাত্র তিনটিতে জিতলেও খাতায়-কলমে এখনও প্লে-অফের স্বপ্ন বেঁচে আছে সিএসকে-র। তবে ধোনিদের থেকে অনেক ভাল জায়গায় থাকলেও শেষ তিন ম্যাচ হেরেছে বিরাটদের আরসিবি।

বেঙ্গালুরু শিবিরে স্বস্তির খবর, আগের ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে রানে ফিরেছেন বিরাট। এবারের টুর্নামেন্টে প্রথম অর্ধশতরান করলেও হার্দিক পান্ডিয়াদের কাছে হারতে হয়। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে আরসিবি। বাকি চার ম্যাচের মধ্যে বিরাট, ডুপ্লেসিদের অন্তত তিনটি ম্যাচ জিততে হবে প্লে-অফ নিশ্চিত করতে হলে। ধারাবাহিকতার অভাব দুই দলেরই। আরসিবি-র টপ অর্ডার ব্যাটিং ও ডেথ ওভার বোলিংয়ে যেমন খামতি আছে, সিএসকে-র বোলিং বিভাগ সব থেকে উদ্বেগের জায়গা দলের কাছে। একাধিক সমস্যার মধ্যেই বুধবার নতুন পরীক্ষায় বসছে দুই দল।

আরও পড়ুন- ভারতীয় মহিলাদের স্বামীর প্রতি অধিকারবোধ প্রবল, জানাল এলাহাবাদ হাইকোর্ট

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...