Saturday, June 20, 2026

কড়া পদক্ষেপ! কাজ বন্ধ মুম্বই-অন্ডালগামী বিমানের কর্মীদের

Date:

Share post:

রবিবার সন্ধ্যের (Sunday evening) বিমান দুর্ঘটনার জেরে এবার বিপাকে স্পাইসজেটের (Spice Jet) কর্মীরা। আবহাওয়া অনুকূল ছিল না,র‌্যাডারে বজ্রগর্ভ মেঘ দেখা সত্ত্বেও কেন তৎক্ষণাৎ রুট পরিবরতন করেন নি বিমানচালক? এবার শাস্তি হিসেবে মুম্বই-অন্ডালগামী বিমানের (Mumbai-Durgapur flight incident) দুই পাইলট-সহ অন্য সব কর্মীদের আপাতত বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল স্পাইসজেট (Spice Jet)। পাশাপাশি, বি৭৩৭-৮০০ নামে ওই বিমানটির উড়ানেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

রবিবার সন্ধ্যের কালবৈশাখী ঝড়ের কবলে পড়া স্পাইসজেটের(Spice Jet)মুম্বই-অন্ডালগামী বিমানের (Mumbai-Durgapur flight incident)কর্মীরা এবার সাময়িকভাবে কাজ হারালেন। উল্লেখ্য প্রবল গরমে হাঁসফাঁস করছিল বঙ্গ, হঠাত কালবৈশাখী স্বস্তি দিয়েছে অনেককে। কিন্তু তার মাঝেই দুর্ঘটনা। ঝড়ের কবলে পড়ে আহত একাধিক যাত্রী ও বিমান কর্মীরা। প্রসঙ্গত, রবিবার মুম্বাই থেকে অন্ডালগামী ওই বিমানটি অবতরণের আগে মাঝআকাশেই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ে, যার জেরে বিমানের মধ্যে প্রবল ঝাঁকুনি শুরু হয়৷ বিমানটি যে উচ্চতায় উড়ছিল, এক ধাক্কায় তার থেকে অনেকটা নীচে নেমে আসে৷ এরপরই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে।

ভয়াবহ ঘুর্ণিঝড়ের কবলে আমেরিকার কানসাস প্রদেশ

র‌্যাডারে বজ্রগর্ভ মেঘ দেখা সত্ত্বেও বিমানচালক কেন পথ পরিবর্তন করেননি? যাত্রী নিরাপত্তা নিয়ে কী করে এত উদাসীন স্পাইসজেট বিমান সংস্থা? উঠে আসছে এইসব কথাও। ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’(DGCA)-এর তরফে ইতিমধ্যেই ওই বি৭৩৭-৮০০ (B737-800)বিমানটির ওড়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পাইসজেটের সমস্ত বিমানের পরীক্ষা করা হবে৷ শুধু তাই নয়, মুম্বাই থেকে অন্ডালগামী ওই বিমানের দায়িত্বে থাকা মস্ত কর্মী, মেইনটেনেন্স কন্ট্রোল সেন্টারের দায়িত্বে থাকা কর্মী ও আধিকারিকদেরও আপাতত বসিয়ে দেওয়া হয়েছে৷ বিমানটির ওড়ার বিষয়ে যে কর্মীরা ছাড়পত্র দিয়েছেন, তাদের উপরেও একই নিষেধাজ্ঞা জারি হয়েছে৷

Corona Update:স্বস্তির খবর!চতুর্থ ঢেউ নিয়ে উদ্বেগের আশঙ্কা ওড়াল আইসিএমআর

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...