Monday, April 6, 2026

আজ অক্ষয় তৃতীয়া, কী করবেন এই শুভ দিনটিতে জেনে নিন

Date:

Share post:

পঞ্জিকা অনুসারে, আজ, মঙ্গলবার অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া বছরের চারটি সবচেয়ে শুভ মুহূর্তের একটি। অর্থাৎ, এই দিনে কোনো শুভ কাজ কোনো পূর্বনির্দিষ্ট শুভমুহুর্ত ছাড়াই করা যায়। তবে এইবার অখয় তৃতীয়ার দিনে গ্রহগুলির এক বিস্ময়কর সমাবেশ তৈরি হয়েছে। যে কারণে আরও বেড়েছে দিনটির গুরুত্ব।


আরও পড়ুন:Bengal: তীরে এসে তরী ডুবল বাংলার, এগিয়ে থেকেও সন্তোষ ট্রফি হাতছাড়া রঞ্জন ভট্টাচার্য্যের দলের
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার নির্ঘণ্ট

১) তৃতীয়া তিথি শুরু: ১৯ বৈশাখ/৩ মে (মঙ্গলবার)।

২) তৃতীয়া তিথি শুরুর সময়: ভোর ৫ টা ২০ মিনিট।

৩) তৃতীয়া তিথি শেষ: ২০ বৈশাখ/৪ মে (বুধবার)।

৪) তৃতীয়া তিথি শেষের সময়: সকাল ৭ টা ৩৩ মিনিট।


বেণীমাধব শীল পঞ্জিকা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার শুভ সময়

বেণীমাধব শীলের বাংলা পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৯ বৈশাখ অক্ষয় তৃতীয়া পড়েছে। দেখে নিন, অক্ষয় তৃতীয়ার শুভ সময় –

১) সকাল ৮ টা ২২ মিনিট থেকে সকাল ১০ টা ১৪ মিনিট।

২) বেলা ১২ টা ৫১ মিনিট থেকে দুপুর ১ টা ১০ মিনিট।

৩) দুপুর ৩ টে ২৯ মিনিট থেকে বিকেল ৫ টা ১৩ মিনিট।

৪) রাত ৯ টা থেকে রাত ১১ টা ১১ মিনিট।


জ্যোতিষীরা বলছেন, অক্ষয় তৃতীয়ার দিনে পঞ্চ মহাযোগ গঠিত হচ্ছে। ৩ মে সূর্য থাকবে মেষ রাশিতে, চন্দ্র থাকবে কর্কট রাশিতে। এছাড়াও কেদার, শুভ কর্তরী, উভয়াচারী, বিমল ও সুমুখ নামে পাঁচটি রাজযোগও তৈরি হচ্ছে। শোভন এবং মাতঙ্গ যোগও এই দিনটিকে অতি বিশেষ করে তুলছে।যে কারণে অক্ষয় তৃতীয়ার গুরুত্ব আরও বেড়েছে। এই সময়ে সোনা-রূপো বা নতুন জিনিস কেনা খুবই শুভ হবে। এর জেরে সুখ-সমৃদ্ধি বাড়বে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...