Thursday, June 25, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • আজ খুশির ইদ। বিশ্বজুড়ে পালিত হবে ইদ উল ফিতর। কলকাতায় রেড রোডে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে নমাজ। সকাল ৯টা নাগাদ সেখানে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • আজ ইএম বাইপাসের ধারে তৃণমূলের নতুন অস্থায়ী রাজ্য দফতরের উদ্বোধন রয়েছে।
  • গত দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টিতে কলকাতায় তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই। স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গেও।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আরও চার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আগামী পাঁচ দিন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে।
  • এবার স্বাস্থ্য ভবনের নিজস্ব পোর্টাল থেকেই মিলবে জন্ম-মৃত্যুর শংসাপত্র । আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন। সোমবার স্বাস্থ্যভবন থেকে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
  • ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর ‘শপথ’ নেওয়ার অভিযোগ উঠল হরিয়ানার এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।  সেখানে হরিয়ানার অম্বালার বিধায়ক অসীম গোয়েলকে একথা বলতে শোনা গিয়েছে। যা নিয়ে বিপাকে বিজেপি বিধায়ক।
  • এখন থেকে কাউকে করোনার টিকা নিতে বাধ্য করা যাবে না। সোমবার এমনই রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, বর্তমান টিকাকরণ নীতিকে অযৌক্তিক বলা যায় না।
  • স্বস্তির বার্তা শোনাল মৌসম ভবন। দেশ জুড়ে তাপপ্রবাহের দাপট কাটতে চলেছে। কোন কোন রাজ্যে বৃষ্টি হবে তা-ও জানিয়েছে মৌসম ভবন। মঙ্গলবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব ভারতে। অন্য দিকে, শুক্রবার পর্যন্ত পূর্ব এবং দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়া বইতে পারে।
  • দ্বিতীয় বার বিয়ে করলেন বাংলার ক্রিকেট দলের কোচ অরুণ লাল।






Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...